ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাগলনাইয়াতে বন্দুক সহ আওয়ামী লীগ নেতা আটক যশোরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ঢাকা-ফেনী রুটে ১ মাসে ২ দফায় ভাড়া বৃদ্ধি রূপগঞ্জে হামলার শিকার মৎস্য খামারির মৃত্যু, এলাকায় উত্তেজনা জেলা গ্রাম আদালতের কার্যক্রমে দ্বিতীয় স্থান অধিকার করছে, ফুলবাড়ী উপজেলার ৭ নং শিবনগর ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত কুশিয়ারা এলাকায় নেশাগ্রস্ত ছেলের আগুন, ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর চেষ্টায় নিয়ন্ত্রণে বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশু সন্তান সকালে থেকে রাজধানী ঢাকাতে মুষলধারে বৃষ্টি নিউ মার্কেটে শীর্ষ সন্ত্রাসী টিটন গুলিতে নিহত

যশোরে পিতা-মাতাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড

মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর
  • আপডেট সময় : ০৪:০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ১৫৯ বার পড়া হয়েছে

যশোরে পিতা-মাতাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর
যশোরের চৌগাছায় মহির ও আনোয়ারা দম্পতি হত্যা মামলায় ছেলে মিলন উদ্দিনকে মৃত্যুদন্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। আজ রোববার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৭ম) আদালতের বিচারক জুয়েল অধিকারী এ আদেশ দিয়েছেন। আদালতের পেশকার শাহরিয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার বিবরণে জানা যায়, আসামি মিলন উদ্দীন (৩২) উচ্ছৃংখল প্রকৃতির লোক। সে তার পিতা-মাতার কাছ থেকে টাকা নিয়ে সারাদিন ঘুরে বেড়াতো। তাকে কাজকর্ম করার কথা বললেও সে শুনতো না। ২০১৯ সালের ২৫ ডিসেম্বর সকাল সাড়ে ১১টার দিকে সে তার পিতা মহির উদ্দীনের (৬২), কাছে হাত খরচের জন্য ২ হাজার টাকা চায়। টাকা না দেয়ায় মিলন ঘরে থাকা ধারালো গাছী দাঁ দিয়ে পিতাকে উপর্যুপরি কুপিয়ে জখম করে।এসময় তার মা আনোয়ারা বেগম (৫৫) ঠেকাতে গেলে মিলন তাকেও কুপিয়ে জখম করে। একপর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণে মহির ও আনোয়ারা ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মিলনের বিরুদ্ধে চৌগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন তার ভাই হুমায়ুন কবির।দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ বিচারক জুয়েল অধিকারী আসামি মিলন উদ্দিনকে মৃত্যুদন্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।রায় ঘোষণা শেষে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যশোরে পিতা-মাতাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড

আপডেট সময় : ০৪:০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪