ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু বৃষ্টিতে রংপুর নগরীতে জলাবদ্ধতা, বাড়ছে জনদুর্ভোগ কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে সিএনজি চালকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ পুলিশের ছায়াতেই কর্ণফুলীতে জুয়ার সাম্রাজ্য মেলার আড়ালে ভয়ংকর বাস্তবতা উন্মোচন নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক শামীমের দুর্নীতি ও সম্পদের তদন্তের দাবি রূপগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে সিলেট কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন ফুলবাড়ীতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত ছাগলনাইয়াতে বন্দুক সহ আওয়ামী লীগ নেতা আটক

মানুষিক ভারসাম্যহীন পুলিশ সদস্য গুলি করে সহকর্মীকে

মো: আকাশ হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১৬:১৩ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪ ২১৩ বার পড়া হয়েছে

মানুষিক ভারসাম্যহীন পুলিশ সদস্য গুলি করে সহকর্মীকে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মো: আকাশ হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি

রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে অবস্থিত ফিলিস্তিন দূতাবাসের গার্ডরুমের সামনে ডিউটিরত অবস্থায় মনিরুল ইসলাম নামে এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেন কাউসার আলী নামের অপর এক পুলিশ সদস্য।

অভিযুক্ত কাউসার আলী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সদর ইউনিয়নের দৌলতখালী দাড়ের পাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা হায়াত আলীর মাস্টারের ছোট ছেলে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায় , কাউসার ২০০৫ সালের ১৫ ডিসেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন। চাকরি জীবনের বছর পাঁচেক পরে ২০১০ সালের দিকে তিনি মানসিক রোগে আক্রান্ত হয়। তাকে সরকারিভাবে কয়েকবার পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা করানো হয়।

কাউসারের মা মাবিয়া খাতুনের বলেন, আমার ছেলে এমনিতে খুব ভালো। তার মাথার সমস্যা আছে, সে চাকরিতে যোগদানের পরে অসুস্থ হয়। তার সঙ্গে আমার শনিবার রাত ৮টায় শেষ কথা হয়। আমার সঙ্গে ভালো ভাবেই কথা বলেছে। মা কেমন আছো, আব্বা কেমন আছে জিজ্ঞেস করে। তবে কয়েকদিন ধরে আমার ছেলে বাড়িতে একটু কম কথা বলতো।

এ বিষয়ে তার স্ত্রী নিলুফার ইয়াসমিন সাথি বলেন, আমার স্বামী মানসিক রোগে আক্রান্ত। সে মাঝে মাঝে অসুস্থ হয়ে যেতো, তাকে কয়েকবার পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। চিকিৎসার কাগজপত্র আমার স্বামীর কাছে আছে। আমাদের পারিবারিকভাবে কোনো সমস্যা ছিল না। তবে সে মানসিক রোগে আক্রান্ত হলে পরিবারের সঙ্গে কম যোগাযোগ করতো।

কাউসারের বিষয় জানতে চাইলে তাঁর প্রতিবেশী দৌলতপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ‘কাওছার চাকরিতে যোগদানের বছর পর থেকে মানসিক রোগে আক্রান্ত হয়। পরবর্তীতে তার চিকিৎসা করানোর পরে সুস্থ হলে আবার চাকরিতে যোগদান করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মানুষিক ভারসাম্যহীন পুলিশ সদস্য গুলি করে সহকর্মীকে

আপডেট সময় : ১০:১৬:১৩ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪