সংবাদ শিরোনাম :
ঝালকাঠিতে শিক্ষক ও শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
এইচ এম নাসির উদ্দিন ঝালকাঠি প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:৪৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ৩৬৩ বার পড়া হয়েছে

এইচ এম নাসির উদ্দিন ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৩ শিক্ষক ও এসএসসি পরিক্ষার্থী বিদায়ী সংবর্ধনা আজ মঙ্গলবার সকাল ১১ টায় বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। অত্র বিদ্যালয়ের বদলী জনিত ৩ জন শিক্ষক ও এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী এবং নবীন শিক্ষার্থীদের বরন অনুষ্ঠিত হয়েছে।
প্রধান শিক্ষক এস এম আমিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আতিকুর রহমান রুবেল, মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম কামরুজ্জামান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মাইদুর ইসলাম লিটন, আওয়ামীলীগ নেতা মোঃ নফিজুর রহমান, এস এস মনিরুল ইসলাম, মোঃ ছিদ্দিকুর রহমানসহ অনেকে।
অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।


























