ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রিকেটের নতুন ফরম্যাট টেস্ট টুয়েন্টি: এক দিনে ৮০ ওভারের লড়াই শ্রীপুরে পরিত্যক্ত বোতল বিস্ফোরণে ব্যবসায়ীর হাতের আঙুল ঝলসে গেল বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু কর্মসূচি বন্ধে পুলিশি নোটিশ, অভিজিৎ দিপকের সাফ কথা ‘ফাঁসি দিন’ ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমবে, আশা বিশ্বব্যাংক-আইএমএফের কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা বাউফলে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন এমপি শফিকুল ইসলাম মাসুদ কাজীপুরের যমুনার চরাঞ্চলে যাতায়াত সংকট, নৌকাই একমাত্র ভরসা সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

কক্সবাজারে পাহাড়ে মদ্যপানের পর ছুরিকাঘাতে যুবক নিহত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৪৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার শহরের জাদী পাহাড়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বইল্ল্যাপাড়া সংলগ্ন জাদী পাহাড়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত সাইফুল ইসলাম ওই ওয়ার্ডের পশ্চিম পাহাড়তলী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়দের বরাতে ওসি জানান, সাইফুলের সঙ্গে হামলাকারীদের পূর্বপরিচয় ছিল। ঘটনার সময় দুর্বৃত্তরা সাইফুলকে ডেকে জাদী পাহাড়ে নিয়ে যায়। সেখানে তারা একসঙ্গে মদ পান করে। একপর্যায়ে সাইফুলের সঙ্গে তাদের একজনের তর্কাতর্কি শুরু হয়, যা পরে হাতাহাতিতে গড়ায়। এই হাতাহাতির এক পর্যায়ে দুর্বৃত্তরা সাইফুলকে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা পরে জাদী পাহাড়ে রক্তাক্ত অবস্থায় সাইফুলকে পড়ে থাকতে দেখে তাঁর স্বজনদের খবর দেন। স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক তথ্যের বরাতে ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সাইফুলের সঙ্গে হামলাকারীদের মাদক লেনদেন ও মোটরসাইকেল বেচাকেনা নিয়ে পূর্ববিরোধ ছিল। ওই বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে পাহাড়ে মদ্যপানের পর ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট সময় : ১০:৪৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬