ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে সিএনজি চালকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ পুলিশের ছায়াতেই কর্ণফুলীতে জুয়ার সাম্রাজ্য মেলার আড়ালে ভয়ংকর বাস্তবতা উন্মোচন নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক শামীমের দুর্নীতি ও সম্পদের তদন্তের দাবি রূপগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে সিলেট কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন ফুলবাড়ীতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত ছাগলনাইয়াতে বন্দুক সহ আওয়ামী লীগ নেতা আটক যশোরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ঢাকা-ফেনী রুটে ১ মাসে ২ দফায় ভাড়া বৃদ্ধি

ইন্দুরকানী চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারী চাল আত্মসাৎ করার অভিযোগ

মোঃ নূরউদ্দিন শেখ বরিশাল ব্যুরো প্রধান
  • আপডেট সময় : ০৫:১১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩ ২১৩ বার পড়া হয়েছে

ইন্দুরকানী চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারী চাল আত্মসাৎ করার অভিযোগ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

পিরোজপুরের ইন্দুরকানীর পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি চাল গুদামজাত করে রাখা ও আত্মসাৎ করার অভিযোগে তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে ।
ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের চেয়ারম্যানের জনাব শাহীন হাওলাদার এর বিরুদ্ধে সরকারী চাল ও আত্মসাত এর করার অভিযোগে বিক্ষোভ করেন এলাকাবাসী।

উপজেলার পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়রম্যান ও মহাজোটের শরীক জাতীয় পার্টি(জেপির) উপজেলা সভাপতি শাহীন হাওলাদারের বিরুদ্ধে আওয়ামীলীগ মনোনীত পরাজিত চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জম হাওলাদার ও তার সমর্থকরা এ অভিযোগ করেন।
চেয়ারম্যানের অস্থায়ী ভাড়া করা খাদ্যগুদামে ভিজিডি সহ ইউনিয়নের জনসাধারণের জন্য বিতরণকৃত এই চাল জব্দ করা হয়েছে।
অবিতরণকৃত ৮০ বস্তায় দুই টন চারশ কেজি চাল ছিল। চেয়ারম্যান চাল বিতরণ না করে চুরি করে রেখেছে এই অভিযোগে শুক্রবার বিকালে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাওলাদার মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে ও তার সমর্থকরা পত্তাশী ইউনিয়ন পরিষদের সামনে চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ করেন।
পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ও্ই খাদ্যগুদামে তালাবদ্ধ করে রাখে। শনিবার ইউএনওর নির্দেশে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওই খাদ্যগুদামে ত্রিশ কেজি করে ৮০ বস্তা চাল পান । ওই সময় আওয়ামীলীগের নেতা কর্মী ও জাতীয়পার্টি জেপির নেতা কর্মীর ইউনিয়ন পরিষদের সামনে উপস্খিত ছিলেন। তবে ওই চাল বিতরণের তালিকা দেখে যাচাই বাচাই করে রিপোর্ট দেয়া হবে বলে জানান তদন্ত কর্মকর্তা ও ট্যাগ অফিসার মোঃ আলতাফ হোসেন এই প্রতিবেদককে জানান।
পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীন হাওলাদার জানান, নির্বাচনে পরাজিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেয়াজ্জেম হোসেন ও তার লোকজন আমাকে হেয় প্রতিপন্নকরার জন্য মিথ্যা অভিযোগ এনেছে। আমার ইউনিয়ন পরিষদের খাদ্য গুদামে অবিতরণকৃত চাল রয়েছে যা ট্যাগ অফিসার বিতরণের তালিকা মিলিয়ে দেখছে। যারা নেয় নি তাদের চাল দিয়ে দেয়া হবে। পত্তাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোয়জ্জেম হোসেন জানান, চেয়ারম্যানে গুদামে চাল জমা রাখার নিয়ম নাই। স্থানীয়রা সরকারী চাল জমা রাখার অভিযোগ করলে ইউএনও শুক্রবার গুদামে তালা মেরে রাখে।
আজ শনিবার ৮০ বস্তা চাল ও্ই গুদাম থেকে জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম জানান, এ বিষয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইন্দুরকানী চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারী চাল আত্মসাৎ করার অভিযোগ

আপডেট সময় : ০৫:১১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩