দাউদকান্দিতে গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০১:৩২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

মশিউর রহমান
কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
২৪ মে শনিবার সকাল ১০:৫০ মিনিটে দাউদকান্দি পৌরসভার মেঘনা-গোমতী ব্রিজ টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করেন।
গ্রেফতারকৃত হল:- জাবেদ হোসেন (৪৫) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বল্লভপুর মিস্ত্রি বাড়ী এলাকার মৃত জানু মিয়ার ছেলে, বর্তমানে তিনি চৌদ্দগ্রাম উপজেলার কালীকৃষ্ণ নগর পাকার মাথা এলাকায় বসবাস করেন।
পুলিশের সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল বারীর দিক নির্দেশনায় উপ-পরিদর্শক “এসআই” মধু সুদন মজুমদার সঙ্গীয় ফোর্স সহ ২৪ মে শনিবার সকাল ১০:৫০ মিনিটে সময় স্পেশাল-১১ ডিউটি পালন কালে দাউদকান্দি পৌরসভার মেঘনা-গোমতী ব্রিজ টোল প্লাজার প্রায় ৩০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে চেকপোস্ট পরিচালনার সময় জাবেদ হোসেনকে আটক করা হয়, পরে তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল বারীর জানান, উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।



























