ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার।

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
  • আপডেট সময় : ১১:৩৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ১৮৭ বার পড়া হয়েছে

দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার।

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:

দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডঃ মোঃ ইউনূস ১৩ই এপ্রিল রবিবার এক বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, শুভ নববর্ষ ১৪৩২ বাংলা নববর্ষ উপলক্ষে আমি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই, এটি বাঙালির ঐক্য এবং মহাপুনর্মিলনের দিন।

প্রধান উপদেষ্টা আরো বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র বাঙালি জাতি নববর্ষকে নবচেতনা এবং নতুন অঙ্গীকারের সঙ্গে গ্রহণ করে আসছে।

এই দিনে মানুষ বিগত বছরের দুঃখ, বোঝা এবং হতাশাকে দূরে সরিয়ে রেখে সম্প্রীতি, বন্ধুত্ব, আনন্দ এবং ভালোবাসার চেতনায় একত্রিত হয়।

প্রধান উপদেষ্টা ডঃ মোঃ ইউনূস বলেন, মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে বাংলা নববর্ষ উদ্‌যাপন শুরু হয়েছিল, কৃষিকাজ সহজতর করার জন্য তিনিই বাংলা বছরকে ফসলি বছর হিসেবে গণনা শুরু করেছিলেন।

একটি ঐতিহ্য যা সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত বাঙালির জন্য ধর্মনিরপেক্ষ ঐক্যের চেতনার প্রতীক হয়ে উঠেছে।

প্রধান উপদেষ্টা ডাঃ মোঃ ইউনূস আরও বলেন, নতুন বছরকে স্বাগত জানানোর সময়, আসুন আমরা অতীতের দুঃখ, কষ্ট এবং দুর্ভাগ্যকে পেছনে ফেলে নতুন আশা ও উৎসাহ নিয়ে এগিয়ে যাই।

২০২৪ সালের গণঅভ্যুত্থান সকল প্রকার বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার পথ খুলে দিয়েছে, এটি আমাদেরকে অন্তর্ভুক্তিমূলক, সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ এবং প্রাণবন্ত একটি বাংলাদেশ গড়ার জন্য কাজ করার অনুপ্রেরণা জোগায়।

এ সময় প্রধান উপদেষ্টা ডাঃ মোঃ ইউনূস নববর্ষ উপলক্ষে গৃহীত সব উদ্যোগের সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার।

আপডেট সময় : ১১:৩৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫