শাহাবউদ্দীন মেমোরিয়াল একাডেমীতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:
নরসিংদীর মনোহরদীতে অবস্থিত শাহাব উদ্দীন মেমোরিয়াল একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৪ ফেব্রুয়ারী)উপজেলার হাতিরদিয়া গ্রামের শাহাবউদ্দীন মেমোরিয়াল একাডেমীতে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল-জিহান।
মো.শফিকুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.ফারুক আহম্মেদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল জব্বার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর একাডেমিক সুপার ভাইজার মো.জলিল মিয়া প্রমূখ।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদেরকে আদর্শ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দুর্নীতি ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গঠনের আহ্বান জানান।
এ সময় সুশীল-সমাজের ব্যক্তিবর্গ,রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
রংপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রামীণ নারীদের…
দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজ উদ্দিন…
পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ…
আদালতের নির্দেশ অমান্য ও আদালত অবমাননার অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনের…
দেশীয় গ্যাসের উৎপাদন কমে যাওয়া এবং এলএনজি আমদানির অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে শিল্পে নতুন গ্যাস সংযোগ…
সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর…
This website uses cookies.