Header Premium (728×90)

জেলা/স্থানীয়

সড়ক ও জনপথ বিভাগ বিনা নোটিশে বিভিন্ন পেট্রোল পাম্প উচ্ছেদ করায় রংপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ পেট্রোল পাম্প, ভোগান্তিতে চালকরা

স্টাফ রিপোর্টার রংপুর:
আজ (৫ ফেব্রুয়ারি) বুধবার সকাল ৮টা থেকে রংপুর-রাজশাহী বিভাগের প্রতিটি তেল পাম্পে তেল বিক্রি বন্ধ রয়েছে।

সড়ক ও জনপথ বিভাগ বিনা নোটিশে বিভিন্ন পেট্রোল পাম্প উচ্ছেদ করায় অনির্দিষ্টকালের জন্য রংপুরে সব পেট্রোল পাম্পে তেল বিক্রি বন্ধ করে দিয়েছে মালিকরা। পাম্প বন্ধ থাকায় তেল না পাওয়ার কারণে অনেকটাই বিপাকে পড়েন পেট্রোল নির্ভরশীল বিভিন্ন যানবাহনের চালকরা।

তবে এ বিষয়ে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় ও রংপুরের নেতৃবৃন্দ ফোন না ধরায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৮টা থেকে রংপুরের সব পেট্রোল পাম্প বন্ধ করে দেন মালিকরা। যার কারণে নগরীর ছালেক পেট্রোল পাম্প, শাপলা পেট্রোল পাম্প, নর্দান পেট্রোল পাম্পসহ সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। জ্বালানি তেলের পাম্প বন্ধ থাকায় যানবাহন চালকেরা ও মোটরসাইকেল চালকেরা তেল নিতে এসে পাম্প থেকে হতাশ হয়ে ফেরত যাচ্ছেন।

পেট্রোল পাম্পে তেল নিতে আসা গাড়ি চালক জাবেদ আলী বলেন, সারাদিন কর্মের প্রয়োজনে গাড়ি নিয়ে দৌড়ঝাঁপ করতে হয়। সকালে পেট্রোল পাম্পে তেল নিতে এলে বলে তেল ফুরিয়ে গেছে। সাধারণ মানুষকে জিম্মি করে আন্দোলন করার কোনো মানে হয় না।

editor

Recent Posts

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় সৌদি প্রবাসী নিহত, আহত নববধূ

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের মাত্র ১০ দিনের মাথায় বালুবাহী ট্রাকের ধাক্কায় ইয়ামিন মিয়া নামের এক সৌদি প্রবাসী…

2 minutes ago

রাশিয়া ও উত্তর কোরিয়ার প্রথম সড়ক সেতু নির্মাণ শেষ পর্যায়ে

রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে ইতিহাসে প্রথমবারের মতো একটি সড়ক সেতু নির্মাণের কাজ প্রায় শেষ…

18 minutes ago

প্রথম বিশ্বযুদ্ধ কেন হয়েছিল: ঐতিহাসিক প্রেক্ষাপট

১৯১৪ সালের ২৮ জুন বসনিয়ায় অস্ট্রিয়ার যুবরাজ ফ্রাঞ্জ ফার্দিনান্দ ও তাঁর স্ত্রী সোফি হত্যাকাণ্ডের মধ্য…

32 minutes ago

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, তারিখ এখনো চূড়ান্ত নয়: সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি, তবে নির্বাচন কমিশন যে কোনো সময় ভোট আয়োজনের…

47 minutes ago

মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান মন্ত্রীর

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভায় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সম্মিলিত প্রচেষ্টায় মাদকবিরোধী…

60 minutes ago

নীল দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ঢাবি উপাচার্যকে সাদা দলের স্মারকলিপি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘নীল দলের’ কার্যক্রম নিষিদ্ধ এবং তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে…

1 hour ago

This website uses cookies.