জাবির ঘটনায় রাবিতে ছাত্রলীগের মুখোমুখি প্রগতিশীল ছাত্র সংগঠন
মোঃ মারজুক রহমান (রিদয়)রাজশাহী মহানগর প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৫ ফেব্রুয়ারী) বেলা ১ টার দিকে প্রগতিশীল ছাত্র সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলটি রাবির পরিবহন মার্কেট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে আসলে ছাত্রলীগের নেতাকর্মীদের মুখোমুখি হয় ।এসময় ক্যাম্পাসে ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দেওয়ার অভিযোগ আনে ছাত্রলীগ । একপর্যায়ে তর্কে জড়িয়ে পড়ে দুপক্ষের নেতাকর্মীরা।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব বলেন, তারা বাংলাদেশ ছাত্রলীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলো, আমরা এর প্রতিবাদ জানিয়েছি এবং নিষেধ করেছি ।তিনি আরও বলেন, এই ক্যাম্পাস আমাদের সবার। তাই এমন কিছু করা যাবেনা যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। কোনো ব্যক্তির দায় সংগঠন নেবেনা। ছাত্রলীগ ইতিমধ্যে জাবির ঘটনায় জড়িতদের বহিষ্কার করেছে।নাগরিক ঐক্যের সভাপতি মেহেদী হাসান মুন্না বলেন, আমরা জাবিতে এমন জঘন্য ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছিলাম একপর্যায়ে বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা বাঁধা দেয়।রাবির সমাজতান্ত্রিক ছাত্র সংগঠনের নেতা ফুয়াদ রাতুল বলেন, আমরা মনে করি ছাত্রলীগের যে ক্ষমতার কাঠামো এর জন্য ধর্ষক তৈরি হচ্ছে, ব্যক্তি ধর্ষকের বিরুদ্ধে বললে হবে না। তাই আমরা ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দিয়েছি । ধর্ষকদের বিরুদ্ধে স্লোগান দিয়েছি।
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ক্রমান্বয়ে বাড়ার পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটির প্রাক্কলন অনুযায়ী,…
এশিয়ান গেমসে সাইক্লিংয়ের রোড রেসিং ইভেন্টে হতাশাজনক সমাপ্তি দেখল বাংলাদেশ। অসুস্থতার কারণে সবুর হোসেন অংশ…
চাঁদপুরের মতলব উত্তর থেকে নিখোঁজ হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাতুল দেবনাথকে বান্দরবানের দুর্গম এলাকা থেকে…
গত ১০ বছরে জ্বালানি তেল আমদানি ও বিক্রি থেকে শুল্ক-কর এবং নিট মুনাফা বাবদ সরকারের…
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির…
ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্বি-রাষ্ট্র সমাধানের ওপর জোর দিয়েছেন…
This website uses cookies.