Header Premium (728×90)

চরাঞ্চলে শীতার্তদের মাঝে মেডিসিন ক্লাবের শীতবস্ত্র বিতরণ

গরমকে ছুটি জানিয়ে আগমন ঘটে শীতের। শীতের আগমনের সাথে প্রকৃতি এবং মানুষ সেজে উঠে নতুন সাজে। নানা আয়োজন এবং বিভিন্ন ধরনের খাবারের মিশেলে শীত রুপ নেয় উৎসবে। তবে গরীব, দুঃখী, ছিন্নমূল, বস্ত্রহীন মানুষের কাছে শীত আসে ভয়ংকর রূপে। শীতে এসব মানুষদের পোহাতে হয় দুর্ভোগ। এসব শীতার্ত মানুষদেরকে শীতের কষ্ট থেকে পরিত্রাণ দেয়ার জন্য শীতবস্ত্র প্রদান করেছে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ মেডিসিন ক্লাবের কেন্দ্রীয় পরিষদ।

গত ১৪ই জানুয়ারি ক্লাবটির উদ্যোগে গাইবান্ধা উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়। শীতবস্ত্র কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল প্রধান। এ সময় উপস্থিত ছিলেন মেডিসিন ক্লাব কেন্দ্রীয় পরিষদের সভাপতি গাজী সাইমুন আরীফিন তুর্য।

এছাড়াও গাইবান্ধা ঐশী ক্লিনিকের স্বত্বাধিকারীরা সাখাওয়াত হোসেন বিপ্লব, হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরন্নবী ডিপটি, সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবলু, হরিরামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য ফিরোজ কবির মন্ডল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মুনছুর রহমান সহ হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা চেয়ারম্যান বলেন, “উনারা এতোদূর থেকে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত মানুষদের সহোযোগিতার জন্য এসেছেন তার জন্য আমি ও আমার এলাকাবাসী তাদের কাছে চিরকৃতজ্ঞ। আশা করি ভবিষ্যতে উনারা উনাদের এই মহানুভবতা পুরো দেশব্যাপী ছড়িয়ে দিবেন।”

এসময় মেডিসিন ক্লাব কেন্দ্রীয় পরিষদের সভাপতি গাজী সাইমুন আরীফিন তুর্য বলেন, “জীবনের মূল উদ্দেশ্য হলো নিজের সবকিছু দিয়ে মানবতার সেবা করা। আমরা হয়তো সবাইকে সাহায্য করতে পারব না, তবে আমরা কাউকে না কাউকে সাহায্য করতে পারব। আর এটাই হলো মানবতা। এই আদর্শেই বলিয়ান হয়েই আমাদের এই মেডিসিন ক্লাব। আর্তের সেবায় আমরা একটি পরিবার।

উল্লেখ্য, ক্লাবটি প্রতিষ্ঠার পর থেকেই গরিব, দুঃখী, দুস্থ, অসহায়, ছিন্নমূল মানুষদের বিভিন্ন সেবা প্রদান করে আসছে। তারই অংশ হিসেবে সংগঠনটি বর্তমানে বিভিন্ন শীতপ্রধান অঞ্চলসমূহে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীসহ অন্যান্য পদক্ষেপ হাতে নিয়েছে।

editor

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

12 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

12 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

12 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

12 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

12 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

13 hours ago

This website uses cookies.