Header Premium (728×90)

ভ্রমণ ও পর্যটন

পবিপ্রবি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডেপুটি রেজিস্ট্রার মোঃ ওয়াজকুরুনি ও প্রো. ভিসি কার্যালয়ের এপিএস মোঃ রাসেলের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন মাৎস্য বিজ্ঞান অনুষদের সহযোগী অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডল ।

২৩-০৫-২০২৩( মঙ্গলবার) দুমকী থানায় পবিপ্রবি’র অফিসার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডেপুটি রেজিস্ট্রার মোঃ ওয়াজকুরুনি বিরুদ্ধে গালমন্দ ও প্রো. ভিসি কার্যালয়ের এপিএস মোঃ রাসেলের বিরুদ্ধে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ করে সাধারণ ডায়েরি (জিডি নং ৯৬৫) ও শিক্ষক সমিতির কাছে সহায়তা কামনা করেছেন মাৎস্য বিজ্ঞান অনুষদের সহযোগী অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডলকে।

উল্লেখ্য, মাৎস্য বিজ্ঞান অনুষদের সহযোগী অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডল পবিপ্রবি’র শিক্ষক সমিতির নির্বাচন-২০২৩ এর সভাপতি প্রার্থী। তিনি আওয়ামিলীগ পন্থী একজন শিক্ষক।

এবিষয়ে মুঠোফোনে যোগাযোগ করলে অফিসার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডেপুটি রেজিস্ট্রার মোঃ ওয়াজকুরুনি অভিযোগ অস্বীকার করে বলেন,” অভিযোগকারী শিক্ষক সকল অফিসারদের দালাল বলেছেন বলে অফিসাররা অভিযোগ করেন। যা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানানো হয়েছে। এই অভিযোগের সত্যতা জানার জন্যই আমি তাকে ফোন করি। ”

এ বিষয়ে অভিযোগকারী সহযোগী অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডল বলেন, “বেসরকারী প্রতিষ্ঠানের অভিজ্ঞতা নিয়ে চাকুরী প্রাপ্তদের পদোন্নতি ও পেনশনের অফিস আদেশর হস্তক্ষেপ করি এবং ২০০২ সাল থেকে মার্চ ২০২৩ পর্যন্ত সকল অনিয়মের প্রতিকার চাই। এজন্যই ডেপুটি রেজিস্ট্রার মোঃ ওয়াজকুরুনি ও প্রো. ভিসি কার্যালয়ের এপিএস মোঃ রাসেল মুঠোফোনে আমাকে গালমন্দ ও হত্যার হুমকি দেন। ”

দুমকী থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার বলেন,” আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগ খতিয়ে দেখা হবে, সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ”

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসুর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

editor

Recent Posts

নতুন স্বপ্ন, নতুন উদ্যম, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক ও আদর্শ আমজাদ হাট ইউনিয়ন গড়ার প্রত্যয়ে

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আসন্ন ৫নং আমজাদ হাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান…

5 hours ago

রাজধানীতে গণপরিবহণ ব্যবস্থা নিয়ে নতুন পরিকল্পনা

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকায় পুরোনো বাস গুলো পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে, এসব বাসের বদলে…

6 hours ago

বাংলাদেশ শূন্য রানেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নিল

ফখরুল আলম সাজু বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের ২য় মাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত…

6 hours ago

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ৬ জন নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য…

6 hours ago

তেজগাঁও দারুস সালামে ইয়াবা সহ ৪ মাদক কারবারি গ্রেফতার

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা তেজগাঁও ও দারুস সালাম থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩…

6 hours ago

সুনামগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২ ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

যখন সময় ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জ জেলা ছাতক উপজেলায় ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক মামলার…

6 hours ago

This website uses cookies.