Header Premium (728×90)

গবির শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ ম্যাথমেটিক্স কনফারেন্সে ।

এবারই প্রথম গণ বিশ্ববিদ্যালয় (গবি) ফলিত গণিত বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) তে “বিজ্ঞান গবেষণায় গণিত”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আয়োজিত এএফ মুজিবুর রহমান- বাংলাদেশ সোসাইটি ন্যাশনাল ম্যাথমেটিক্স কনফারেন্সে-২০২২ এ সুনামের সাথে ম্যাথ রিসার্চ পেপার উপস্থাপন করে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের ৪ জন শিক্ষক ও ৩ জন শিক্ষার্থী। 

জানুয়ারির গত ১৩-১৪ তারিখ বিকেলে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ ম্যাথ কনফারেন্সে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোর অংশ গ্রহণে করে মোট ৬ ক্যাটাগরিতে ৯৮ টি রিসার্চ পেপার প্রেজেন্ট করে শিক্ষার্থীরা। ছয় ক্যাটাগরি হলো- নিউমেরিক্যাল এনালাইসিস, অ্যালজেবরা এন্ড এনালাইসিস, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, কম্পিউটারেশনাল ফ্লুইড ডায়নামিক্স, ম্যাথমেটিক্যাল বায়োলজি এবং অপারেশন রিসার্চ।

সেখানে গবির তিনজন ম্যাথ রিসার্চ প্রেজেন্টারদের মধ্যে ছিলেন,সিনিয়র প্রভাষক মালতি মজুমদার, প্রভাষক হাফিজুর রহমান, এবং শিক্ষার্থীদের মধ্যে, ১৩ ব্যাচের আবুল খায়ের এবং ১৬ ব্যাচের মোঃ শরিফুল ইসলাম। তারা তিনটি বিষয়ে রিসার্চ পেপার সাবমিট করেন। ফ্লুইড ডায়নামিক্স, নিউমেরিক্যাল এনালাইসিস এবং এপ্লিকেশন অফ ম্যাথমেটিক্স। 

কনফারেন্সে দুইটি রিসার্চ পেপার পাবলিস্ট হয়। আবুল খায়ের এবং মোঃ শারিফুল ইসলাম। তাদের কাউন্সিলর হিসেবে ছিলেন প্রভাষক হাফিজুর রহমান। পাবলিশ হওয়া রিসার্চ পেপার দুটি হলো, BMS-NC22-CTO10 এবং BMS-NC22-CTO11‌।

সরকারি বিশ্ববিদ্যালয় গুলোর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেশি সংখ্যক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভেতরে সব চেয়ে বেশি সংখ্যক প্রতিযোগী শিক্ষার্থী অংশ নেয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়া শিক্ষার্থীদের অংশ গ্রহণে এবারে প্রথম হলেও সব থেকে বেশি সংখ্যক শিক্ষক অংশ নেন গণ বিশ্ববিদ্যালয় থেকে।

এবারের দুই দিন ব্যাপী অনুষ্ঠিত জাতীয় ম্যাথ কনফারেন্সে প্রফেসর ড. মাহতাব উদ্দিন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্য ড. ডীপু মনিসহ অন্যান্য অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটির সভাপতি প্রফেসর ড. মোঃ শাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ বাবুল হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নুরুল আলম, উপ-উপাচার্য প্রফেসর ড. শেখ মোঃ মনজুরুল হক, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু নঈম শেখ, কনফারেন্স চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সাজ্জাদ আবদুল্লাহ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  ম্যাথমেটিকাল এন্ড ফিজিক্যাল সাইন্স অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ আহমেদ প্রমুখ।

সবশেষে সার্টিফিকেট প্রদান করা হয় অংশগ্রহণকারী ও রিসার্চ পেপার উপস্থাপনকারীদের মাঝে এবং পিঠা উৎসবের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, আন্তর্জাতিক ম্যাথমেটিক্স কনফারেন্সে অনুষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ২০২১ সালে করোনা মহামারির কারণে অনলাইনে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাথ কনফারেন্সে গণ বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের শিক্ষক হাফিজুর রহমান অংশগ্রহণ করেন এবং ইমেজ প্রসেসিং এর উপর ফাজি ম্যাথ প্রোগ্রামিং ক্যাটাগরিতে রিসার্চ পেপার উপস্থাপন করেছিলেন। যেখানে জার্মান ফ্রান্স ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করে।

editor

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

10 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

10 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

10 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

10 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

11 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

11 hours ago

This website uses cookies.