Header Premium (728×90)

তথ্য ও প্রযুক্তি

স্থানীয় কর্মীদের কর্মদক্ষতা বাড়াতে আইসিটি বিভাগের সাথে ওরাকলের সমঝোতা স্মরক

ডিজিটাল ও জ্ঞানভিত্তিক অর্থনীতির দেশ গড়ার লক্ষে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সাথে কাজ করবে ওরাকল। এ লক্ষে আইসিটি বিভাগের সাথে ওরাকল গত বছর ২২ সেপ্টেম্বর একটি সমঝোতা (এমওইউ) স্বাক্ষর করেছে। ২০ জুন মঙ্গলবার আইসিটি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিষয়টি আনুষ্ঠানিক ভাবে জানানো হয়।

চুক্তির অংশ হিসেবে স্থানীয় মেধাবীদের ভবিষ্যতের জন্য গড়ে তুলতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিয়ে আইসিটির মানবসম্পদ উন্নয়ন বিভাগকে সাহায্য করবে ওরাকল একাডেমি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষাদান ও শিক্ষাগত বিষয়ে ওরাকল একাডেমি থেকে সহযোগিতা পাবে। এটি শিক্ষাবিদের মূল কম্পিউটার জ্ঞান এবং সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রির সাথে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা বিকাশে সহায়তা করবে।

অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশের আইসিটি সেক্টরে প্রায় ১০ লাখ লোকের কর্মংস্থান রয়েছে। এই ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ চাহিদা মেটাতে আমাদের ডিজিটাল ভাবে দক্ষ কর্মীবাহিনী রয়েছে। ওরাকলের সাথে এই কৌশলগত সহযোগিতার লক্ষ হলো আমাদের স্থানীয় কর্মীবাহিনীকে উদ্দীপ্ত এবং উদ্ভাবনের সংস্কৃতিকে শক্তিশালী করা, পাশাপাশি ডিজিটাল কৌশল এবং স্মার্ট বাংলাদেশে গড়ার ভিশনের অংশ হিসাবে আমাদের ডিজিটাল অগ্রাযাত্রাকে ত্বরান্বিত করা।

ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলা বলেন, গত ১৪ বছরে সরকারী বিভাগ এবং সমাজের প্রতিটি অংশে ডিজিটাল সেবা ব্যাপকভাবে গ্রহণ করার কারণে বাংলাদেশ মাথাপিছু জিডিপি চারগুণ বৃদ্ধি পেয়েছে। এই অগ্রযাত্রাকে ধরে রেখে সফল হওয়ার জন্য শিল্প প্রাসঙ্গিক জ্ঞান এবং ডিজিটাল দক্ষতাসম্পন্ন কর্মীবাহিনী গড়ে তুলতে হবে।বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডিজিটাল সক্ষমতাসহ স্থানীয় ট্যালেন্টপুলের ক্ষমতায়নের জন্য আমরা আইসিটি মন্ত্রণালয়ের সাথে সহযোগিতা করতে পেরে গর্বিত।

editor

Recent Posts

ক্রিকেটের নতুন ফরম্যাট টেস্ট টুয়েন্টি: এক দিনে ৮০ ওভারের লড়াই

ক্রিকেটের নতুন ফরম্যাট টেস্ট টুয়েন্টি আসছে। ছেলে ও মেয়েদের সমন্বয়ে এক দিনে ৮০ ওভারের এই…

12 minutes ago

শ্রীপুরে পরিত্যক্ত বোতল বিস্ফোরণে ব্যবসায়ীর হাতের আঙুল ঝলসে গেল

গাজীপুরের শ্রীপুরে রাস্তার পাশে পড়ে থাকা একটি হলুদ রঙের বোতল কুড়িয়ে নেওয়ার পর বিস্ফোরণে নূর…

17 minutes ago

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে…

30 minutes ago

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে…

49 minutes ago

কর্মসূচি বন্ধে পুলিশি নোটিশ, অভিজিৎ দিপকের সাফ কথা ‘ফাঁসি দিন’

দিল্লির কনট প্লেসে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি থেকে সরে আসতে অভিজিৎ দিপকের বাড়িতে গিয়ে নোটিশ…

1 hour ago

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমবে, আশা বিশ্বব্যাংক-আইএমএফের

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভায় বাংলাদেশের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচিকে…

2 hours ago

This website uses cookies.