Header Premium (728×90)

৭৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন রেডমি ১৭ স্মার্টফোন আনল শাওমি

চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান শাওমি বাংলাদেশের বাজারে তাদের নতুন স্মার্টফোন ‘রেডমি ১৭’ নিয়ে এসেছে। ফোনটির অন্যতম প্রধান আকর্ষণ হলো এর শক্তিশালী ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা একবার পূর্ণ চার্জে দুই দিনের বেশি সময় ধরে ব্যবহার করা সম্ভব। এছাড়া এতে টার্বো চার্জিং–সুবিধা রয়েছে, যার মাধ্যমে মাত্র ৪৫ মিনিটে ফোনটির ৫০ শতাংশ চার্জ সম্পন্ন করা যায়।

শাওমি হাইপারওএস ৩ অপারেটিং সিস্টেমে পরিচালিত এই স্মার্টফোনটিতে ৬.৯ ইঞ্চির একটি পর্দা ব্যবহার করা হয়েছে। মিডিয়াটেক হেলিও জি৯১-আলট্রা প্রসেসরযুক্ত এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকায় গেম খেলা ও ভিডিও দেখার অভিজ্ঞতা হবে আরও স্বচ্ছ। পর্দার সুরক্ষায় এতে কর্নিং গরিলা গ্লাস দেওয়া হয়েছে, যা দাগ বা ভাঙন থেকে সুরক্ষা দেয়। এছাড়া আইপি৬৪ প্রযুক্তির কল্যাণে ফোনটি পানি ও ধুলাবালি থেকে সুরক্ষিত থাকে।

ছবি তোলার জন্য ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের দুটি এআই ক্যামেরা যুক্ত করা হয়েছে, যা কম আলোতেও ভালো মানের ছবি তুলতে সক্ষম। সংস্করণভেদে ফোনটিতে ৪ ও ৬ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজ রয়েছে। শক্তিশালী প্রসেসর ও দ্রুতগতির র‍্যামের সমন্বয়ে এতে অনায়াসেই মাল্টিটাস্কিং করা যায়।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী জানিয়েছেন, দীর্ঘস্থায়ী ব্যাটারি, উন্নত গ্লাস ও ফাস্ট চার্জিংসহ টেকসই সুবিধার সমন্বয়ে রেডমি ১৭ তৈরি করা হয়েছে। নতুন প্রজন্মের ব্যবহারকারীদের কাছে এটি একটি নির্ভরযোগ্য ডিভাইস হিসেবে বিবেচিত হবে। বাজারে আসা ফোনটির দাম সংস্করণভেদে ২২ হাজার ৯৯৯ টাকা এবং ২৪ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার

কোটালীপাড়ায় কথিত প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে…

3 minutes ago

আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা

আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে এসব হামলা চালানো হয়…

7 minutes ago

দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের

কুমিল্লার দাউদকান্দি থানায় আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য দরজা ভেঙে পালিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি।…

22 minutes ago

বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ

বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…

1 hour ago

গ্রাম ও শহর: জীবনযাত্রার ভিন্নতা, শিশুদের স্বাস্থ্যে এগিয়ে গ্রাম

শহরের যান্ত্রিকতা ও দূষণ যখন মানুষের জীবনকে জটিল করে তুলছে, তখন গ্রামের নির্মল পরিবেশ, সামাজিক…

1 hour ago

উখিয়ায় বিজিবিকে লক্ষ্য করে গুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার…

1 hour ago

This website uses cookies.