মোঃ জাহিদুর রহিম মোল্লা,
বালিয়াকান্দি রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্যর আলোকে উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক কোর্সের উদ্বোধন করা হয়েছে।
(৪ ডিসেম্বর) বৃহস্পতিবার বেলা ১১ টার সময় উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামে, সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টা সংস্থার অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ৭ দিনব্যাপী এ কোর্সের উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী।
সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টা সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মোকারম হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খাইরুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রুবেল খান, আশার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আইনাল কবির প্রমিলা মুক্তি প্রচেষ্টার সাধারন সম্পাদীকা তানিয়া খাতুন, সাংবাদিক জাহিদ রহিম ও আজমল হোসেন।
এসময় প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। ৭ দিনব্যাপী এ কোর্সে ৩০ জন প্রশিক্ষনার্থীকে গবাদিপশু ও পারিবারিক হাঁস, মুরগী পালন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ট্যালকম পাউডার থেকে ক্যান্সার সৃষ্টির অভিযোগে করা হাজার হাজার মামলা নিষ্পত্তির লক্ষ্যে ৫৫০ কোটি ডলারের…
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে আগামী চার দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে…
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত নিয়ে খুবই ইতিবাচক আলোচনা চলছে এবং যুদ্ধের…
আর্মি স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনীতে ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়েছেন জাকির হোসেন ও…
সরকারি গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনের শীর্ষ পদে অবসরপ্রাপ্ত আমলাদের বদলে রাজনৈতিক ব্যক্তিদের চুক্তিভিত্তিক নিয়োগ…
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট প্রাসাদ ও জোকালো পাবলিক স্কয়ারের পাশে গোলাগুলির ঘটনায় একজন নিহত…
This website uses cookies.