Header Premium (728×90)

বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে আগামী চার দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৭ জুলাই) রাতে প্রকাশিত চার দিনের আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৭৬ থেকে ১০০ শতাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে ঢাকা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ৫১ থেকে ৭৫ শতাংশ এলাকাতেও বৃষ্টিপাত হতে পারে।

এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। এছাড়া ৩০ ও ৩১ জুলাই রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ের মধ্যে দিনের তাপমাত্রা ৩০ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২৫ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

মেঘনা তীরে অবৈধ হোটেল, সরকারি অনুমতির তোয়াক্কা নেই

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাট এলাকায় সরকারি কোনো অনুমোদন ছাড়াই মেঘনা নদীর তীর দখল…

7 minutes ago

তেল ছাড়া লেমন সয়ামিট তৈরির সহজ রেসিপি

তেল ছাড়া লেমন সয়ামিট তৈরির জন্য সয়ামিট লবণ–পানিতে ভিজিয়ে ফুলে ওঠার পর পানি ঝরিয়ে নিতে…

24 minutes ago

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের মুখোমুখি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

ইরানসহ মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান যুদ্ধ…

25 minutes ago

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ৩০

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাডুনা রাজ্যের একটি গ্রামে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। সোমবার…

37 minutes ago

বৈশ্বিক সামরিক শিল্পে এআই প্রযুক্তির প্রভাব ও শীর্ষ কোম্পানিগুলোর আধিপত্য

কৃত্রিম বুদ্ধিমত্তা ও সফটওয়্যার প্রযুক্তির ব্যবহারের ফলে বিশ্বজুড়ে সামরিক-শিল্প জোটের কাঠামো পরিবর্তিত হচ্ছে। বিলিয়ন ডলারের…

41 minutes ago

বেবি পাউডার মামলা: ৫৫০ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে জনসন অ্যান্ড জনসন

ট্যালকম পাউডার থেকে ক্যান্সার সৃষ্টির অভিযোগে করা হাজার হাজার মামলা নিষ্পত্তির লক্ষ্যে ৫৫০ কোটি ডলারের…

54 minutes ago

This website uses cookies.