Header Premium (728×90)

খেলাধুলা

বেরোবি-তে আন্তঃবিভাগ ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার রংপুর:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

আজ (২ ফেব্রুয়ারি ) রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। এ টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের ছাত্র ও ছাত্রীদের পৃথক পৃথক দল অংশ নিয়েছে।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ক্রীড়া চর্চা ছাত্রছাত্রীদের নেতিবাচক কর্মকাণ্ড থেকে বিরত রাখে এবং মানসিক বিকাশে সহায়ক হিসেবে কাজ করে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা বিকাশে পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের ক্রীড়া চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক। বেরোবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. শাহ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. মো. তানজিউল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

editor

Recent Posts

ব্রাহ্মণপাড়া পুলিশের অভিযানে গাঁজা সহ গ্রেফতার-২

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা…

21 hours ago

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার অন্যতম হোতা আইয়ুব গ্রেফতার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা রাউজান উপজেলা পাহাড়তলী ইউনিয়নে প্রকাশ্যে গুলি করে রাঙ্গুনিয়ার…

21 hours ago

চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে প্যাকেট নকল সিগারেট ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার গ্রেফতার-৫

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা চান্দিনা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল…

21 hours ago

জাল টাকার নোট সহ গ্রেফতার-৭

ফখরুল আলম সাজু ঠাকূরগাঁও জেলা ও পঞ্চগড় জেলার আটোয়ারী থানা পুলিশের যৌথ বিশেষ অভিযানে ৭…

21 hours ago

ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর

যখন সময় ডেস্ক রিপোর্ট: ফরিদপুর জেলায় ডিবি পুলিশের হেফাজতে ১ যুবকের মৃত্যুর অভিযোগ করেছে তার…

22 hours ago

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক-১

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শহীদ মিনারের পেছনের রেললাইন সংলগ্ন এলাকায় অভিযান…

23 hours ago

This website uses cookies.