Header Premium (728×90)

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জিম্বাবুয়েকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন আফগানিস্তান

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান। শিরোপা নির্ধারণী ম্যাচে জিম্বাবুয়েকে ৭ উইকেট আর ৯৩ বল হাতে রেখে সহজেই পরাজিত করেছে আফগানরা।

ফাইনালে টস জিতে আগে ব্যাট করতে নেমে আফগানিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ের ব্যাটাররা। পুরো ইনিংস জুড়ে ধুঁকতে থাকা জিম্বাবুয়ে ৪৩.৩ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৬৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

১৭০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন আফগানিস্তানের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান। তারা ৫৮ বলে ৬৮ রানের একটি মারকুটে জুটি গড়ে জয়ের পথ প্রশস্ত করেন। ৩১ বলে ৩৬ রান করে গুরবাজ আউট হলে এই জুটি বিচ্ছিন্ন হয়। এরপর সেদিকুল্লাহ অটল মাত্র ৬ রান করে আউট হন। ১২ রানের ব্যবধানে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও জিম্বাবুয়ের বাঁহাতি পেসার নেমান নিয়ামহুরির এই জোড়া আঘাত আর কোনো প্রভাব ফেলতে পারেনি।

এরপর ইব্রাহিম জাদরান এবং রহমত শাহ দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। জয় থেকে মাত্র ৮ রান দূরে থাকতে ৪৩ রান করে রহমত শাহ আউট হলেও জাদরান শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। তিনি ৭০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে দলকে জয়ী বেশে মাঠ ছাড়তে সাহায্য করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

খাগড়াছড়ি ও রাঙামাটিতে ছাত্র-জনতার আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ

সাজেকে সড়ক অবরোধের সময় হামলার অভিযোগে খাগড়াছড়ি ও রাঙামাটিতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ শুরু…

6 minutes ago

জর্ডানে চার্চে বন্দুকধারীদের অতর্কিত হামলা, নিহত অন্তত ৭

জর্ডানের কারাক প্রদেশে চার্চে শেষকৃত্যানুষ্ঠান চলাকালে সন্ত্রাসীদের অতর্কিত গুলিবর্ষণে অন্তত সাতজন নিহত এবং ৪০ জন…

12 minutes ago

প্যারিসে গুলিবর্ষণকে ‘বর্ণবাদী সন্ত্রাসী’ হামলা বললেন মাখোঁ

প্যারিসের দক্ষিণ-পশ্চিমে ট্রাপেস ও লা ভেরিয়ের শহরে গাড়ি থেকে চালানো গুলিবর্ষণে একজন নিহত ও ১২…

25 minutes ago

সরাইল থানায় ওসির সঙ্গে রুমিন ফারহানার উত্তপ্ত বাগ্‌বিতণ্ডা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়ার…

28 minutes ago

ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায়ের অপেক্ষায় দুই দেশ

তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছে। দুই দেশই…

49 minutes ago

অক্টোবরে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা রেকর্ড ছুঁয়েছে

চলতি অক্টোবরে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে রেকর্ড অন্তত ২৮টি হামলার তথ্য নিশ্চিত করা হয়েছে, যা…

52 minutes ago

This website uses cookies.