Header Premium (728×90)

অনূর্ধ্ব-১৯ ওয়ানডে: আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়ে বাংলাদেশের জয়

ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বাংলাদেশ জয় পেয়েছে ৩৩ রানের ব্যবধানে। প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ২৫০ রানের পুঁজি গড়েছিল। জবাবে ব্যাট করতে নেমে আফগান যুবারা ২১৭ রানে অলআউট হয়ে যায়।

বাংলাদেশের ইনিংসের মূল ভিত্তি ছিল তিন ব্যাটারের ফিফটি। রাকিবুল হোসেন ৭৮ বলে ৬টি চার ও ১টি ছক্কায় সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস খেলেন। এছাড়া আহসান আল মুমিন ৫৪ রান এবং জারিফ সিয়াম ৫০ রান সংগ্রহ করেন।

আফগানিস্তানের জন্য জয়ের সমীকরণটি খুব কঠিন ছিল না। শেষ ২৪ বলে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ৪১ রান। কিন্তু শেষ দিকে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে আফগানরা খেই হারিয়ে ফেলে। ২১১ থেকে ২১৭—এই ৬ রানের ব্যবধানে শেষ ৪ উইকেট হারিয়ে অলআউট হয় আফগানিস্তান। হামজা খান ৭১ বল খেলে ৫১ রানের সর্বোচ্চ ইনিংস খেললেও তা দলের হার এড়াতে যথেষ্ট ছিল না। এছাড়া ফরিদুল্লাহ ইহসাস ২৭, নোমান সালারজাই ২৫ ও সোবহান জাকহাইল ২৪ রান করেন।

আফগানিস্তানকে গুটিয়ে দেওয়ার পথে বল হাতে দুর্দান্ত ছিলেন রুবাই ইসলাম রিজন। তিনি ৩৭ রান খরচায় ৫ উইকেট শিকার করেন। এছাড়া শেখ আতিকুর রহমান দুটি উইকেট লাভ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

এনসিপির কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় ধরনের রদবদল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে রদবদল আসছে। দলের তিন নেতা জানিয়েছেন, দু-একদিনের মধ্যেই আনুষ্ঠানিক…

10 minutes ago

প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে বিয়ের ইচ্ছা

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমের টানে হাজার মাইল পেরিয়ে মাদারীপুরে এসেছেন ওয়াং এরলিং নামের…

26 minutes ago

বাবার মৃত্যুতে সাদামাটা জন্মদিন কাটাচ্ছেন শ্রাবণ্য তৌহিদা

জনপ্রিয় উপস্থাপক ও চিকিৎসক শ্রাবণ্য তৌহিদা আজ তার জন্মদিন উদযাপন করছেন। বাবার মৃত্যুর কারণে এবার…

54 minutes ago

নতুন ভিডিওতে সীতার রণরূপে সাই পল্লবী, রামায়ণে রণবীর-যশ

ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিতব্য সিনেমা ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’-এর নতুন ভিডিওতে সীতার চরিত্রে…

1 hour ago

যমুনায় কোটি টাকার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস করলো মৎস্য বিভাগ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা বাজারমূল্যের ১ লাখ ৫…

1 hour ago

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা ও গরুর মাংস ঘিরে রাজনীতির বিশ্লেষণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরুর মাংস রান্নার ঘটনা থেকে শুরু করে এর রাজনৈতিক রূপ ও সামগ্রিক সামাজিক…

2 hours ago

This website uses cookies.