ফেনীর সোনাগাজীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সোনাগাজী মডেল থানার পুলিশ এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—বগাদানা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রায়হান (২৭), বখতারমুন্সি মাদ্রাসা ছাত্রদলের সভাপতি সাখাওয়াত হোসেন রবিন (২২), শেখ ফরিদ (২৯) ও মো. মোকাদ্দেস ভূঁইয়া তারেক (২৮)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজার সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের পেছনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে শেখ ফরিদের বিরুদ্ধে হত্যা, মাদক ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। বাকি তিনজনকে ইয়াবা বিক্রি ও সেবনের অভিযোগে আটক করা হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশিম জানান, গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, এই ঘটনায় ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন বলেন, অভিযুক্ত ছাত্রদল নেতাদের বিরুদ্ধে যথাযথ প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিষয়টি তদন্ত করব।
জিম্বাবুয়ের দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ।…
শনিবার সকালে আকস্মিক রাজধানী পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাড়ে চার ঘণ্টায় তিনি ১৩টি…
আবুধাবিতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ক্রেইগ আরভিনের…
৫ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওমানের আল আমিরাত…
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি সেবার মান নিয়ে অসন্তোষ থেকে ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়েছে সহিংস বিক্ষোভ।…
শনিবার রাত ৮টার দিকে রাজধানীর শান্তিনগর পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ বিষয়টি…
This website uses cookies.