এশিয়ান গেমস ক্রিকেটে মাঠের পারফরম্যান্স নিয়ে সমালোচনার রেশ কাটতে না কাটতেই নতুন এক বিতর্কে জড়িয়েছে বাংলাদেশ দল। টিম ম্যানেজমেন্টের কোনো প্রকার অনুমতি ছাড়াই অন্য শহরে ঘুরতে যাওয়ার দায়ে তিন ক্রিকেটার সাইফ হাসান, তাওহিদ হৃদয় ও রিশাদ হোসেনকে আর্থিক জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে বাংলাদেশের শুরুটা হয়েছিল চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে। বৃষ্টিতে ম্যাচটি পণ্ড হলেও র্যাংকিংয়ের কল্যাণে লিটন দাসের নেতৃত্বাধীন দলটি সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ পায়। তবে টুর্নামেন্টের পরবর্তী ধাপগুলোতে ছন্দপতন ঘটে। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে শোচনীয় পরাজয়ের ফলে পদকের লড়াই থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। এমনকি ব্রোঞ্জ পদকের নির্ধারণী ম্যাচেও ব্যর্থতার পরিচয় দেয় দলটি। প্রায় দ্বিতীয় সারির শ্রীলঙ্কা দলের বিপক্ষে পূর্ণশক্তির বাংলাদেশ মাত্র ১০২ রানে গুটিয়ে যায় এবং ৬৩ রানের বড় ব্যবধানে পরাজিত হয়। সেই ম্যাচে সাইফ হাসান ও তাওহিদ হৃদয়ের ব্যাটিং ব্যর্থতাও ছিল চোখে পড়ার মতো।
মাঠের এই ব্যর্থতার পাশাপাশি এখন দলের শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি বড় আলোচনার জন্ম দিয়েছে। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, টিম ম্যানেজমেন্টের অনুমতি না নিয়ে তিন ক্রিকেটারের অন্য শহরে ভ্রমণ দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। এই অপরাধের দায়ে প্রত্যেক ক্রিকেটারকে ১ থেকে ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। সংশ্লিষ্ট ক্রিকেটারদের বিষয়টি ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
ভোলার চরফ্যাশনে সারের ডিলারশিপের প্রাথমিক তালিকায় নাম আসাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্কের মুখে নিজের…
সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার জেরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮২টি ফ্লাইট বাতিল করা…
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সরকার বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন…
জামালপুরের বকশীগঞ্জে নিজ বসতঘরের চালের সাথে ফাঁস লাগানো অবস্থায় আলাল মিয়া (৩০) নামে এক যুবকের…
দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে কৃষক ও কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও…
ধানমন্ডি সাতমসজিদ রোডে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে শহীদ আবদুল্লাহ আল মাসুদ রানাকে এক মাসের কারাদণ্ড…
This website uses cookies.