Header Premium (728×90)

পাকিস্তানের মাটিতে জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের

পাকিস্তানের ফয়সালাবাদে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। নিশিতা আক্তার নিশির অলরাউন্ড পারফরম্যান্স এবং অধিনায়ক সাদিয়া আক্তারের বিচক্ষণ নেতৃত্বে পাকিস্তানকে ৩০ রানে পরাজিত করেছে বাংলাদেশ।

ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রানের ইনিংসটি উপহার দেন অধিনায়ক সাদিয়া আক্তার। অলরাউন্ডার নিশিতা আক্তার নিশি ৩৩ বলে ২৩ রান করেন। এছাড়া কুমারি শ্রাবণী রানি ১২, অদ্রিতা নওশিন ৬ এবং ফারজানা ইয়াসমিন ৫ রান করেন। পাকিস্তানের বোলারদের মধ্যে মাহনুর জাইব সর্বোচ্চ তিনটি এবং রোজিনা আকরাম দুটি উইকেট লাভ করেন।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুটা বেশ ভালোই করেছিল। প্রথম ৩ ওভারে স্বাগতিকরা ২১ রান তুলে ফেলেছিল। তবে রাভাইল ফারহান ১২ বলে ১৭ রান করে আউট হওয়ার পর পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ছন্দপতন ঘটে। ওপেনার কোমল খান ৩৯ বলে ২৯ রান করলেও অন্য প্রান্তে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউই। কোমল ছাড়া জোফিসান আইয়াজ একমাত্র ব্যাটার হিসেবে দুই অঙ্কের ঘরে (১২ রান) পৌঁছাতে সক্ষম হন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৮৭ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।

Recent Posts

সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…

5 hours ago

৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…

5 hours ago

তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…

5 hours ago

পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…

5 hours ago

জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…

5 hours ago

দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে

১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…

5 hours ago

This website uses cookies.