Header Premium (728×90)

মেসিকে ছাড়াই আর্জেন্টিনার দুর্দান্ত জয়, বলিভিয়ার বিপক্ষে ৪-০ ব্যবধানে জয়

লিওনেল মেসির জাতীয় দলের ক্যারিয়ার শেষের পথে। তার অনুপস্থিতিতে নতুন বাস্তবতায় পথচলা শুরু করেছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার ভোরে কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরোর নেতৃত্বে বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

ম্যাচটিতে আর্জেন্টিনা শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে। ম্যাচের প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে দুটি করে মোট চারটি গোল করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার হয়ে গোলগুলো করেছেন লাউতারো মার্টিনেজ, নিকো পাজ, ক্রিস্টিয়ান রোমেরো এবং হোসে ম্যানুয়েল লোপেজ। প্রত্যেকেই একটি করে গোল করেছেন।

পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে আর্জেন্টিনার স্পষ্ট আধিপত্য ছিল। তারা ৬৯ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেছিল। গোলমুখে তারা মোট ১৬টি শট নিয়েছে, যার মধ্যে ছয়টি ছিল লক্ষ্যে। বিপরীতে বলিভিয়া তিনটি শট নিলেও একটিও আর্জেন্টিনার গোলপোস্টের লক্ষ্যে রাখতে পারেনি। সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে নির্ধারিত তিনটি প্রীতি ম্যাচের প্রথমটিতেই এমন দাপুটে জয় তুলে নিল আর্জেন্টিনা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে রাশিয়ার জ্বালানি: পুতিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলোচনার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, বিশ্ববাজারে রাশিয়ার…

12 minutes ago

নারায়ণগঞ্জে সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনে ওয়ালটনের সাথে চুক্তি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা গ্রোথ সেন্টারে ১৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন হাইব্রিড সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের লক্ষ্যে উপজেলা…

22 minutes ago

পারমাণবিক স্থাপনা পরিদর্শন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর অস্বীকার চীনের

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক স্থাপনা পরিদর্শন বিষয়ক আলোচনার খবরকে 'সত্য নয়' বলে জানিয়েছে চীন। বেইজিংয়ে এক…

30 minutes ago

পুতিনের সঙ্গে সফল আলোচনা, যুক্তরাষ্ট্রে ডিজেল পাঠাবে রাশিয়া: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর রাশিয়া যুক্তরাষ্ট্রে…

42 minutes ago

ইমরান খানের মুক্তির দাবিতে লংমার্চ কেন খাইবার পাখতুনখাওয়ায় থমকে?

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তাঁর দলের নেতা-কর্মীদের ইসলামাবাদ অভিমুখী লংমার্চ শুরুর ছয়…

48 minutes ago

দর্শনা চেকপোস্টে ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলাসহ অর্ধডজন মামলার আসামি মাহবুব…

51 minutes ago

This website uses cookies.