কলম্বিয়ার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ও জাতীয় দলের অধিনায়ক হামেস রদ্রিগেজ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। ৩৫ বছর বয়সী এই মিডফিল্ডার তার ১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্তটি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছেন।
ভিডিওতে আবেগাপ্লুত কণ্ঠে হামেস রদ্রিগেজ বলেন, আমি অত্যন্ত প্রশান্তির সাথে বিদায় নিচ্ছি কারণ আমি জানি যে দেশের জন্য আমি আমার সর্বোচ্চ সবকিছু উজাড় করে দিয়েছি।
রদ্রিগেজের আন্তর্জাতিক ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বল অধ্যায় ছিল ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ। ওই আসরে তার অবিশ্বাস্য নৈপুণ্যে কলম্বিয়া প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছায়। টুর্নামেন্টে ৬ গোল করে 'গোল্ডেন বুট' জয় করেন তিনি, যা তাকে বিশ্ব ফুটবলের নতুন তারকা হিসেবে প্রতিষ্ঠিত করে এবং পরবর্তীতে রিয়াল মাদ্রিদে তার যোগ দেওয়ার পথ সুগম করে।
জাতীয় দলের জার্সিতে সবসময় অদম্য ছিলেন রদ্রিগেজ। দুই বছর আগে কলম্বিয়াকে কোপা আমেরিকার ফাইনালে নিয়ে যাওয়ার পেছনেও তিনি মূল কারিগর হিসেবে ভূমিকা রেখেছিলেন। তবে চলতি বছরের বিশ্বকাপে তিনি কোনো গোল পাননি এবং সতীর্থ লুইস দিয়াজের নৈপুণ্যের আড়ালে পড়ে যান।
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণার ঠিক এক সপ্তাহ আগেই রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা নিজ দেশের ক্লাব অ্যাটলেটিকো নাসিওনালে যোগ দিয়েছেন। এখন থেকে তিনি তার ক্লাব ক্যারিয়ারের শেষ অধ্যায় উপভোগ করবেন।
মৌলভীবাজারের জুড়ী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৩৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ…
বাংলাদেশে নতুন তিনটি আইনের মাধ্যমে মানবাধিকার সুরক্ষাকে সংকুচিত করা হয়েছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস…
জনপ্রিয় মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান ৮৫ বছর বয়সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ১৯৭৩…
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন শারমিন সুলতানা।
যুক্তরাষ্ট্রে সরকারি সফরের প্রথম দিনে ১২টির মধ্যে ১০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব…
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর ফুটপাতে রডের বদলে…
This website uses cookies.