ওয়ানডে ফরম্যাটে এখন সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের মালিক জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর। এই সংস্করণে ২২ বছর ১৪৮ দিন খেলে তিনি ভারতের শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে টেলরের অভিষেক হয়েছিল ওয়ানডে দিয়ে, তাই ওয়ানডেতে তাঁর ক্যারিয়ারের স্থায়িত্বই মূলত তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের স্থায়িত্ব। তবে সব সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারের তালিকায় শীর্ষ পাঁচে জায়গা হয়নি টেলরের; তিনি বর্তমানে নবম অবস্থানে রয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘতম ক্যারিয়ারের শীর্ষে আছেন ইংল্যান্ডের কিংবদন্তি উইলফ্রেড রোডস। তাঁর ক্যারিয়ার স্থায়ী হয়েছিল ৩০ বছরেরও বেশি সময়। এই দীর্ঘ ক্যারিয়ারের পেছনে প্রথম বিশ্বযুদ্ধের একটি ভূমিকা ছিল। তিনি ৫২ বছর ১৬৫ দিন বয়সে তাঁর সর্বশেষ টেস্ট খেলেছিলেন, যা সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলার বিশ্ব রেকর্ড। এই তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানেও রয়েছেন ইংল্যান্ডের দুই ক্রিকেটার—ব্রায়ান ক্লোজ ও ফ্র্যাঙ্ক উলি। উলির ক্যারিয়ার দীর্ঘ হওয়ার পেছনেও প্রথম বিশ্বযুদ্ধ একটি কারণ হিসেবে কাজ করেছে।
চতুর্থ স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি জর্জ হেডলি। তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার স্থায়ী হয়েছিল ২৪ বছরের বেশি। তাঁর ক্যারিয়ারে প্রথম বিশ্বযুদ্ধের চেয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব বেশি ছিল। পঞ্চম স্থানে রয়েছেন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা এই ক্রিকেটারের ক্যারিয়ার স্থায়ী ছিল ২৪ বছর ১ দিন; তিনি তাঁর শেষ ম্যাচটি খেলেছিলেন ২০১৩ সালে।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ার মুশফিকুর রহিমের। এই উইকেটকিপার-ব্যাটসম্যান ২১ বছর ৮৯ দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। দীর্ঘ ক্যারিয়ারের বিশ্ব তালিকায় তাঁর বর্তমান অবস্থান ২০ নম্বরে।
রাজধানীর বংশাল এলাকা থেকে নিখোঁজ হওয়া ১১ বছরের মাদরাসাছাত্র জিসানকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে পুলিশের…
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ বিলম্বিত হয়েছে।…
জ্বরে আক্রান্ত হয়ে এশিয়ান গেমস ক্রিকেট থেকে নাম প্রত্যাহার করে নিতে হয়েছে নাজমুল হোসেন শান্তকে।…
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মোবাইল ফোন নিয়ে বাগবিতণ্ডার জেরে ভাতিজাকে মারধরের কারণ জানতে গিয়ে লাথির আঘাতে আনোয়ার…
বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, দক্ষ জনশক্তির কর্মসংস্থান এবং জ্বালানি ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে সহযোগিতা…
ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত অবস্থায় বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে নেওয়ার পর সিআইডির এক সহকারী উপপরিদর্শক (এএসআই)…
This website uses cookies.