Header Premium (728×90)

অ্যাশেজের আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পারেন স্টিভেন স্মিথ

৩৭ বছর স্পর্শ করলেও ব্যাটে রান তোলার ধার কমেনি অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার স্টিভেন স্মিথের। তবে ক্যারিয়ারের এই অপরাহ্ণে দাঁড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট, বিশেষ করে টেস্ট ক্রিকেট নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন তিনি। সম্প্রতি 'দ্য টেলিগ্রাফ'-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে স্মিথ ইঙ্গিত দিয়েছেন যে, আগামী বছরের জুনে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠেয় মর্যাদাপূর্ণ অ্যাশেজ সিরিজের আগেই হয়তো তিনি সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাতে পারেন।

টেস্ট ক্রিকেটে স্মিথের অর্জন অত্যন্ত ঈর্ষণীয়। ১২৫টি টেস্টে ৫৪ গড়ে ৩৭টি শতক হাঁকানো এই তারকা নিজের অর্জনে সন্তুষ্ট। তিনি জানান, এখন আর দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা না করে প্রতিটি সিরিজ ধরে ধরে এগোচ্ছেন। আগামী অ্যাশেজে খেলা প্রসঙ্গে তিনি বলেন, 'আমি আগামী অ্যাশেজে থাকব কি না, তা নিয়ে নিজেই নিশ্চিত নই। এখন সিরিজ ধরে ধরে ভাবছি। ইংল্যান্ডের মাটিতে সিরিজ জেতার স্বাদ অনন্য, তবে বাস্তবে কী ঘটে তার জন্য অপেক্ষা করতে হবে।'

টেস্ট ক্রিকেট থেকে অবসরের আভাস দিলেও সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে স্মিথের। ১২৮ বছর পর ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ফিরছে, আর সেই মঞ্চেই নিজের শেষ অধ্যায় আঁকতে চান তিনি। ২০২৮ সালে তার বয়স হবে ৩৯, তবে অলিম্পিকে অংশ নেওয়াটাই এখন তার অন্যতম প্রধান লক্ষ্য।

টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের প্র্যাকটিস ও ফিটনেস ধরে রাখতে তিনি বর্তমানে ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে খেলছেন। গত ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আসা স্মিথ তার সাফল্য নিয়ে বেশ তৃপ্ত। তবে ক্রিকেট ছাড়ার পর কোচিং বা অন্য কোনো ভূমিকা গ্রহণ করবেন কি না, সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই তার। আপাতত একজন ক্রিকেটার হিসেবে মাঠে বাকি সময়টুকু উপভোগ করাই তার মূল উদ্দেশ্য।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

জুড়ী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩৮ বোতল ভারতীয় মদ জব্দ

মৌলভীবাজারের জুড়ী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৩৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ…

58 seconds ago

নতুন তিন আইনে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা সংকুচিত হয়েছে: এইচআরডব্লিউ

বাংলাদেশে নতুন তিনটি আইনের মাধ্যমে মানবাধিকার সুরক্ষাকে সংকুচিত করা হয়েছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস…

9 minutes ago

৮৫ বছর বয়সে না ফেরার দেশে মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান

জনপ্রিয় মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান ৮৫ বছর বয়সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ১৯৭৩…

12 minutes ago

নবীনগরে নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন শারমিন সুলতানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন শারমিন সুলতানা।

13 minutes ago

জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি ও কূটনৈতিক তৎপরতা

যুক্তরাষ্ট্রে সরকারি সফরের প্রথম দিনে ১২টির মধ্যে ১০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব…

29 minutes ago

টাঙ্গাইলে রডের বদলে বাঁশ: সাব-ঠিকাদার গ্রেপ্তার, তদন্ত কমিটি গঠন

টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর ফুটপাতে রডের বদলে…

32 minutes ago

This website uses cookies.