ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার ও রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গী ভার্জিনিয়া ফনসেকা এক গভীর শোকে আচ্ছন্ন। তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী রুজেরিও কামিলো রামোস স্ত্রী পাউলা রেজিনাকে নিয়ে ব্রাজিলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। স্থানীয় গণমাধ্যম 'রোতা ভের্দে গোইয়াস'-এর প্রতিবেদন অনুযায়ী, গোইয়ানিয়া মেট্রোপলিটন অঞ্চলের গুয়াপো পৌরসভার রিবেইরাও দাস পোস এলাকার মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পর জরুরি সেবা বিভাগের চিকিৎসকরা ঘটনাস্থলেই নিরাপত্তারক্ষী রুজেরিওর মৃত্যু নিশ্চিত করেন। তার স্ত্রী পাউলা রেজিনা হৃদযন্ত্র ও শ্বাস-প্রশ্বাস বন্ধ অবস্থায় পাওয়া গেলে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত তিনিও মারা যান। ফনসেকা জানিয়েছেন যে, নিহতদের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানোর সুবিধার্থে তিনি খবরটি প্রকাশ করতে কিছুটা দেরি করেছেন। এই দুর্ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগেই তিনি স্প্যানিশ ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সের 'মাদ্রিং' সার্কিটের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক আবেগঘন বার্তায় ফনসেকা লেখেন, 'আমাদের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী কামিলো ও তার স্ত্রীর অকালমৃত্যুর খবর পেলাম। খবরটি পাওয়ার পর থেকে আমি আর কোনো কাজই করতে পারছি না, আমার হৃদয় একেবারে টুকরো টুকরো হয়ে গেছে।' নিরাপত্তারক্ষীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও যোগ করেন, 'আমাদের পরিবারের প্রতি আপনার যে যত্ন, সুরক্ষা, প্রজ্ঞা ও ভালোবাসা ছিল, তার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব। আপনার উপস্থিতি ছিল আমাদের কাছে এক নিরাপদ আশ্রয়, আর আপনার স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে।'
যুক্তরাষ্ট্রে সরকারি সফরের প্রথম দিনে ১২টির মধ্যে ১০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব…
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর ফুটপাতে রডের বদলে…
কিশোরগঞ্জের বিভিন্ন থানায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে…
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে নিরাপত্তাকাঠামো নিয়ে আলোচনায় প্রায় ৯০ শতাংশ বিষয়ে সমঝোতা…
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য অপসারিত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে…
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরুর আগে জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক টার্ফে ঘরোয়া ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা সম্পন্ন…
This website uses cookies.