ব্রাজিলের জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না সুপারস্টার নেইমারকে। গত বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর সেলেসাওদের কোচ কার্লো আনচেলত্তি এখন পুরো দলকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা করছেন। সিএনএন এস্পোর্তেসকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি জানান, নেইমার নিজেই নিশ্চিত করেছেন যে তিনি আর জাতীয় দলে ফিরতে চান না।
নেইমারের প্রশংসা করে আনচেলত্তি বলেন, তার মানের একজন খেলোয়াড়ের বিশ্বকাপে থাকা উচিত ছিল। তিনি আরও বলেন, নেইমারের কোনো বিকল্প পাওয়া সম্ভব নয়, কারণ সে এক অসাধারণ ও অনন্য প্রতিভা। তবে বর্তমান ব্রাজিলের লক্ষ্য হলো ২০৩০ বিশ্বকাপের জন্য একটি শক্তিশালী নতুন প্রজন্ম তৈরি করা।
ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে আনচেলত্তি জানান, দল গঠনের ক্ষেত্রে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি। এখন তার মনোযোগ ২০০৪, ২০০৫ ও ২০০৬ সালে জন্ম নেওয়া তরুণ খেলোয়াড়দের দিকে। এছাড়া ২০০৮ সালে জন্ম নেওয়া প্রতিভাবান তরুণদের নিয়েও কাজ করার সুযোগ দেখছেন তিনি। যদিও ৩৬ বা ৩৭ বছর বয়সী খেলোয়াড়দের ভালো খেলার সক্ষমতাকে তিনি অস্বীকার করছেন না, তবুও এই মুহূর্তে তরুণদের অগ্রাধিকার দেওয়াটা জরুরি বলে মনে করছেন সেলেসাও কোচ।
ব্রাজিলের ফুটবলের দীর্ঘদিনের সমালোচনা হলো ব্যক্তিগত নৈপুণ্যের প্রতি অতিরিক্ত ঝোঁক। এই ধারা পরিবর্তন করে দলীয় সংস্কৃতি গড়ে তোলার ওপর জোর দিচ্ছেন আনচেলত্তি। তিনি বলেন, আধুনিক ফুটবলে একক প্রতিভার চেয়ে দলীয় কাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত দক্ষতা জয়ের সম্ভাবনা বাড়ালেও, ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী দল গড়তে একক কোনো প্রতিভার ওপর নির্ভর না করে দলীয় সমন্বয়ের ওপরই কাজ করছেন তিনি।
নাটোরের গুরুদাসপুরে অন্যের জমিতে ১২ বছর ধরে বসবাস করা এক দিনমজুরের পরিবারকে তিন মাসের মধ্যে…
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের সাবেক…
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার…
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।…
কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক…
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যমান…
This website uses cookies.