Header Premium (728×90)

চ্যাম্পিয়নস লিগে ফিরেই ম্যানচেস্টার ইউনাইটেডের বড় জয়, বায়ার্নের গোল উৎসব

ইউরোপের শীর্ষ মঞ্চে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড, আর ফিরেই ওল্ড ট্রাফোর্ডে দেখিয়েছে দাপট। তিনবারের ইউরোপীয় চ্যাম্পিয়নরা গত দুই মৌসুম চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পায়নি, এমনকি গত মৌসুমে ইউরোপের কোনো স্তরের টুর্নামেন্টেই ছিল না তারা। তবে এবার চ্যাম্পিয়নস লিগের নতুন দল আজারবাইজানের সাবাহ এফকে-কে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের প্রত্যাবর্তন রাঙিয়েছে ‘রেড ডেভিল’রা। বৃহস্পতিবার রাতে আরেক ইউরোপীয় পরাশক্তি বায়ার্ন মিউনিখও ঘরের মাঠে ৫-০ গোলের বড় জয় পেয়েছে। গত মৌসুমের চমক নরওয়েজীয় ক্লাব বোডো/গ্লিমটকে হারিয়েছে ছয়বারের চ্যাম্পিয়নরা।

প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের সময়টা ভালো যাচ্ছে না। হাল সিটি, ইপসউইচ ও এভারটনের বিপক্ষে প্রথম তিন ম্যাচে মাইকেল ক্যারিকের দল সংগ্রহ করতে পেরেছে মাত্র চার পয়েন্ট। তবে নয় বছর আগে প্রতিষ্ঠিত সাবাহর বিপক্ষে শক্তি ও কৌশলে বেশ স্পষ্ট ব্যবধান গড়ে তোলে তারা। ম্যাচের ২৭ মিনিটে তরুণ ডিফেন্ডার প্যাট্রিক ডরগুর চমৎকার ক্রস থেকে পোস্টের কাছ থেকে পা ছুঁইয়ে গোলমুখ খোলেন মাতেউস কুনিয়া। প্রথমার্ধের বিরতির ঠিক আগে ৩ মিনিটের ব্যবধানে আরও দুটি গোল করে জয়ের পথ সুগম করে ইউনাইটেড। প্রথমে টিলেমান্সের পাস ধরে ঠাণ্ডা মাথায় দলের দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। এর কিছুক্ষণ পরই এমবেউমোর পাস থেকে সাবাহর গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়ান বেনইয়ামিন সেসকো।

দ্বিতীয়ার্ধের শুরুতেই একরাশ ভুলের মাশুল দিতে হয় সফরকারী সাবাহকে। জিরকজির ফ্রি-কিক থেকে তৈরি হওয়া আক্রমণ ক্লিয়ার করতে গিয়ে ভুল করেন সাবাহর কাজাখ গোলরক্ষক পকাতিলেভ। সেই সুযোগ কাজে লাগিয়ে ফাঁকা জালে সহজেই বল পাঠান আর্জেন্টাইন তারকা লিসান্দ্রো মার্তিনেজ। আগামী রবিবার সিটির বিপক্ষে ম্যানচেস্টার ডার্বির আগে এই সহজ জয় ক্যারিকের শিষ্যদের চমৎকারভাবে প্রস্তুত করে নিল।

এদিকে ঘরের মাঠে প্রথম বায়ার্ন মিউনিখ প্রথমার্ধে বোডো/গ্লিমটের রক্ষণ ভাঙতে না পেরে হতাশ হলেও দ্বিতীয়ার্ধে চেনা ছন্দে ফেরে। বিরতির পর খোলস ছেড়ে বেরিয়ে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে দেয় ভিনসেন্ট কোম্পানির দল। ৪৭ মিনিটে গতিময় এক শটে বায়ার্নের পক্ষে ডেডলক ভাঙেন জামাল মুসিয়ালা। এরপর ম্যাচের ৬০ মিনিটে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। বাভারিয়ানদের হয়ে চ্যাম্পিয়নস লিগে ৩৯ ম্যাচে এটি তাঁর ৩৪তম গোল। এর কিছুক্ষণ পরই চোখধাঁধানো হাফ-ভলিতে স্কোর ৩-০ করেন আলফনসো ডেভিস। বায়ার্ন যখন ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণে, ঠিক তখনই শেষ দিকে নিজের ব্যক্তিগত ঝলক দেখান মাইকেল ওলিসে। চমৎকার দুটি গোল করে বায়ার্নের ৫-০ গোলের বড় জয় নিশ্চিত করেন এই ফরাসি ফরোয়ার্ড।

এদিনের অন্য ম্যাচে চ্যাম্পিয়নস লিগে অভিষেক রাঙিয়েছে ইতালির নবাগত ক্লাব কোমো। ঘরের মাঠে তারা জার্মান ক্লাব লাইপজিগকে ৪-১ গোলে হারিয়েছে। প্রাগে অনুষ্ঠিত আরেক ম্যাচে যোগ করা সময়ে ২ গোল করে স্বাগতিক স্লাভিয়া প্রাগকে ৩-২ গোলে হারিয়েছে ফরাসি ক্লাব লাঁস। তবে দিনের প্রথম দুটি ম্যাচ ড্র হয়েছে। ইতালিয়ান ক্লাব রোমাকে ঘরের মাঠে ১-১ গোলে রুখে দিয়েছে তুর্কি ক্লাব ফেনেরাবাচে। এছাড়া ডাচ ক্লাব পিএসভি আইন্দহফেন ও ইউক্রেনের শাখতার দোনেৎসকও ১-১ গোলে ড্র করেছে।

ওল্ড ট্রাফোর্ডে আজ চ্যাম্পিয়নস লিগের নতুন দল সাবাহ এফকেকে ৪–০ গোলে হারিয়ে প্রত্যাবর্তন রাঙিয়েছে ইউনাইটেড।বৃহস্পতিবার রাতে বড় জয় পেয়েছে আরেক ইউরোপীয় পরাশক্তি বায়ার্ন মিউনিখও।

ইতালিয়ান ক্লাবটি ঘরের মাঠে ৪–১ গোলে হারিয়েছে জার্মান ক্লাব লাইপজিগকে।.রাতের আরেক ম্যাচে প্রাগে যোগ করা সময়ে ২ গোল করে স্বাগতিক স্লাভিয়া প্রাগকে ৩–২ গোলে হারিয়েছে ফরাসি ক্লাব লাঁস।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী

প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…

13 minutes ago

তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…

35 minutes ago

ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদে মিছিল করবে পিটিআই। এই কর্মসূচিকে…

45 minutes ago

৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিশেষ বিসিএসের…

47 minutes ago

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের

শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে নভেম্বর-ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি)…

54 minutes ago

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি

আফগানিস্তানের কান্দাহার, পাকতিয়া ও খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায়…

57 minutes ago

This website uses cookies.