প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩: ৪৮ (11-09-2026, 03:48)
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে কবি ফররুখ আহমদ, ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস, ২৮ অক্টোবর এবং শহীদ আবরার ফাহাদকে নিয়ে প্রকাশিত চারটি বিশেষ স্মারক পুস্তিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার ডাকসুর সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই পুস্তিকাগুলোর মোড়ক উন্মোচন করা হয়। ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এই পুস্তিকাগুলো প্রকাশ ও সম্পাদনা করেছেন।
প্রকাশিত চারটি স্মারক পুস্তিকার মধ্যে রয়েছে—কবি ফররুখ আহমদের পাঠ ও প্রাসঙ্গিকতা নিয়ে ‘মানুষের এ মিছিলে দিতে পারো যদি গতিবেগ: কবি ফররুখ আহমদ: পাঠ ও প্রাসঙ্গিকতা’, লগি-বৈঠার তাণ্ডব নিয়ে ‘২৮ অক্টোবর: প্রেক্ষিত লগি-বৈঠার লাশতন্ত্র থেকে আওয়ামী ফ্যাসিবাদের উত্থান’, ৭ নভেম্বরের তাৎপর্য নিয়ে ‘৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস স্মরণে জনতার নয়া রাজনীতির আকাঙ্ক্ষা: বিপ্লব ও সংহতি দিবস’ এবং শহীদ আবরার ফাহাদ স্মরণে ‘ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব: স্মরণে শহীদ আবরার ফাহাদ’।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে পুস্তিকাগুলোর সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ডাকসুর উদ্যোগে কবি ফররুখ আহমদকে নিয়ে এই প্রকাশনা একটি অনন্য ঘটনা। বাংলা সাহিত্যের অন্যতম এই পথিকৃৎকে দীর্ঘদিন ধরে ব্রাত্য করে রাখা হয়েছিল। তিনি জানান, ৭ নভেম্বর, ২৮ অক্টোবর এবং শহীদ আবরার ফাহাদের আধিপত্যবাদবিরোধী অবস্থান নিয়ে আয়োজিত সেমিনারগুলোর গুরুত্বপূর্ণ বক্তব্য সম্পাদনা করে এসব পুস্তিকা প্রকাশ করা হয়েছে। পুস্তিকাগুলোতে দেশের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির গুরুত্বপূর্ণ আলোচনা স্থান পেয়েছে। এর মধ্যে ফররুখ আহমদবিষয়ক পুস্তিকায় যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদারের বক্তব্য; শহীদ আবরার ফাহাদ স্মারক পুস্তিকায় আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান ও শহীদ শরীফ ওসমান হাদির বক্তব্য; ২৮ অক্টোবরবিষয়ক পুস্তিকায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের বক্তব্য এবং বিপ্লব ও সংহতি দিবস স্মরণের পুস্তিকায় ড. মাহদী আমিনের বক্তব্য অন্তর্ভুক্ত রয়েছে।
ডাকসুর এজিএস মহিউদ্দিন খান বলেন, এই চারটি পুস্তিকার প্রকাশনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে ডাকসু একটি অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। ২৮ অক্টোবর এবং বিপ্লব ও সংহতি দিবসের মতো ঐতিহাসিক বিষয়গুলোর পাশাপাশি দীর্ঘদিন আলোচনার বাইরে রাখা কবি ফররুখ আহমদকেও এখানে স্মরণ করা হয়েছে। তিনি এসব প্রকাশনার সার্বিক সহযোগিতার জন্য সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডাকসুর জিএস এস. এম. ফরহাদ বলেন, প্রকাশিত পুস্তিকাগুলো ইতিহাসের অমূল্য দলিল হয়ে থাকবে। কোনো শক্তিশালী পক্ষ চাইলেও ইতিহাসের সত্যকে মুছে ফেলতে পারে না, এই প্রকাশনাগুলো তারই প্রমাণ। অতীতে যেসব সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেগুলো এখন নথিবদ্ধ হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা কোনো অনুগ্রহ নয়, বরং এটি তাদের অধিকার। অতীতে ঘটে যাওয়া নেতিবাচক ঘটনাগুলোর সুষ্ঠু নথিবদ্ধকরণ প্রয়োজন, যাতে ভবিষ্যতে কেউ ক্ষমতার অপব্যবহার করে একই সংস্কৃতির পুনরাবৃত্তি ঘটাতে না পারে। ক্যাম্পাসে একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠায় ডাকসু কাজ করে যাবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
প্রধান অতিথির বক্তব্যে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, শহীদ আবরার ফাহাদ হলেন জাতীয় ঐক্য ও আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের প্রতীক। অন্যদিকে কবি ফররুখ আহমদ বাংলা ভাষা ও সাহিত্যের এক অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ৭ নভেম্বরকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ইতিহাসের একটি মাইলফলক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিপাহী-জনতাকে সঙ্গে নিয়ে যে বিপ্লব করেছিলেন, তা দেশের ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে। অন্যদিকে, ২৮ অক্টোবর ২০০৬-কে একটি ‘ভয়ংকর কালো অধ্যায়’ আখ্যা দিয়ে তিনি বলেন, এই দিনের ঘটনাগুলো ইতিহাসের অংশ হিসেবে নথিবদ্ধ হওয়া জরুরি। বিশ্ববিদ্যালয় কখনো ভয়ভীতি, আধিপত্য বা রাজনৈতিক শক্তি প্রদর্শনের জায়গা হতে পারে না, বরং এটি হবে জ্ঞানচর্চা ও মুক্ত মতপ্রকাশের নিরাপদ ক্ষেত্র। ফ্যাসিবাদী সময়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ে তুলতে ডাকসু কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মোড়ক উন্মোচন শেষে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত শিক্ষার্থীদের হাতে পুস্তিকাগুলোর সৌজন্য কপি তুলে দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুস্তিকাগুলোর সহ-সম্পাদক রিয়াদুল ইসলাম যুবা। এই প্রকাশনাগুলোর সহ-সম্পাদক হিসেবে আরও দায়িত্ব পালন করেছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হোসাইন আল মারুফ, রিয়াদুল ইসলাম যুবা, হোসাইন আহমেদ জুবায়ের, রিজওয়ান মানসুরী, আশফাক উল্লাহ আসিফ, সাইমুম ফেরদৌস ও সুহাইল মাহদীন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাকসুর সম্পাদক এবি জুবায়ের, আব্দুল্লাহ আল মিনহাজ, সদস্য মিফতাহুল হোসাইন আল মারুফ, বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ, পুস্তিকার সহ-সম্পাদক সাইমুম ফেরদৌস সৌরভ, আশফাক উল্লাহ আসিফ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…
ইসলাম ধর্মে মানুষের পারস্পরিক সম্পর্ক, দয়া, ক্ষমা এবং একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব অপরিসীম।…
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে…
প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…
This website uses cookies.