Header Premium (728×90)

২৩ বছর পর পাকিস্তানে সাফ গেমস, অংশ নেবে ভারত

দীর্ঘ ২৩ বছর বিরতির পর আবারও পাকিস্তানে ফিরছে দক্ষিণ এশিয়ান গেমস বা সাফ গেমস। আগামী ২০২৭ সালের ৪ থেকে ১১ এপ্রিল পর্যন্ত এই আঞ্চলিক ক্রীড়াযজ্ঞ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, আঞ্চলিক ক্রীড়ার উন্নয়নের লক্ষ্যে সাউথ এশিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের বৈঠকে ভারত পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করেছে। আশা করা হচ্ছে, আগামী জানুয়ারির মধ্যেই ভারত তাদের দলের বিস্তারিত তথ্য জমা দেবে।

পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (পিওএ) মহাসচিব খালিদ মেহমুদ নিশ্চিত করেছেন যে, এই প্রতিযোগিতার আয়োজন করা হবে পাকিস্তানের তিনটি প্রধান শহর—ইসলামাবাদ, লাহোর এবং পেশোয়ারে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৫টি ডিসিপ্লিনের খেলা অনুষ্ঠিত হবে রাজধানী ইসলামাবাদে। এছাড়া লাহোরে ক্রিকেট ও হকিসহ ১০টি এবং পেশোয়ারে বাকি ৩টি ডিসিপ্লিনের খেলা আয়োজিত হবে।

এই বিশাল আয়োজনে হাজারেরও বেশি অ্যাথলেট, কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মী অংশ নেবেন। অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করাকে আয়োজক কর্তৃপক্ষ সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এর আগে সবশেষ ২০০৪ সালে পাকিস্তান সাফ গেমসের আয়োজক দেশ ছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

বিইআরসির দাম উপেক্ষা করে এলপিজি বিক্রি, দিশেহারা সাধারণ ক্রেতা

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাজারে অস্থিরতা কাটছে না। বিইআরসি নির্ধারিত দামের তোয়াক্কা না করে…

7 minutes ago

১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের মনসুর খান প্লাজার আগুন

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনসুর খান প্লাজায় লাগা ভয়াবহ আগুন দীর্ঘ ১২ ঘণ্টা চেষ্টার পর…

17 minutes ago

১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের মনসুর খান প্লাজার আগুন

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনসুর খান প্লাজায় লাগা ভয়াবহ আগুন দীর্ঘ ১২ ঘণ্টা চেষ্টার পর…

17 minutes ago

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ফের কিছুটা পতন

সৌদি আরবে হামলার ফলে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনার…

30 minutes ago

টিকাটুলিতে বাসের রেষারেষিতে প্রাণ গেল গৃহকর্মী রিনা রানীর

রাজধানীর টিকাটুলিতে রাস্তা পার হওয়ার সময় দুই বাসের প্রতিযোগিতার শিকার হয়ে রিনা রানী দাস নামের…

42 minutes ago

ফিলিস্তিন রক্ষার দায়বদ্ধতা ও বর্তমান প্রেক্ষাপট

হামাসের অপারেশন আল-আকসা ফ্লাডের তিন বছর পূর্তিতে গাজায় ইসরাইলি নির্বিচার হামলা, গণহত্যা এবং ফিলিস্তিনিদের অস্তিত্ব…

47 minutes ago

This website uses cookies.