Header Premium (728×90)

রিয়াল মাদ্রিদে যেতে চেয়েছিলেন এনজো ফার্নান্দেজ

চেলসিতে নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট ছিলেন না আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। দলবদলের শুরু থেকেই স্টামফোর্ড ব্রিজ ছাড়ার ইচ্ছা ছিল তার। স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের প্রতিবেদন অনুযায়ী, ক্লাব ছাড়ার সম্ভাবনা তৈরি হওয়ার পর এনজোর পছন্দের গন্তব্য ছিল রিয়াল মাদ্রিদ। বার্নাব্যুতে পা রাখার সুযোগকে তিনি এতটাই গুরুত্ব দিয়েছিলেন যে, যেকোনো মূল্যে সেখানে যাওয়ার চেষ্টাও করতে চেয়েছিলেন।

রিয়ালের প্রতি নিজের আগ্রহের বিষয়টি এনজো আড়াল করেননি। তবে তার এই আগ্রহের বিপরীতে কোনো ইতিবাচক সাড়া দেয়নি স্প্যানিশ জায়ান্টরা। বরং তাকে দলে নেওয়ার গুঞ্জন প্রকাশ্যে অস্বীকার করেছিল রিয়াল মাদ্রিদ।

রিয়ালের দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প গন্তব্য খুঁজতে শুরু করেন এনজো। সেই সময়েই তার প্রতি আগ্রহ দেখায় প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি। পরিস্থিতির ওপর আগে থেকেই নজর রাখা সিটি কর্তৃপক্ষ রিয়ালের অনাগ্রহের বিষয়টি জানার পর দ্রুত পদক্ষেপ নেয়। শেষ পর্যন্ত রিভার প্লেট ও বেনফিকার সাবেক এই মিডফিল্ডারের পরবর্তী ঠিকানা হয় ম্যানচেস্টার সিটি। রিয়াল মাদ্রিদ তাকে নিতে আগ্রহী না হলেও, তাদের সেই সিদ্ধান্তের কারণেই শেষ পর্যন্ত সিটির সামনে সুযোগ তৈরি হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

রাঙামাটি হাসপাতালের জরাজীর্ণ সড়ক, চরম দুর্ভোগে রোগীরা

রাঙামাটি ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রবেশপথের বেহাল দশার কারণে চরম দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা…

1 minute ago

কুড়িগ্রামে ‘সারের সংকট নেই’ দাবি করা সেই কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

কুড়িগ্রামে সার বিতরণে নানা অনিয়ম ও বিশৃঙ্খলার মধ্যেও ‘সারের সংকট নেই’ বলে দাবি করা কৃষি…

7 minutes ago

সরকারিভাবে ব্রুনেইয়ে ২৭৯ কর্মী নেবে বোয়েসেল

সরকারিভাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ব্রুনেইয়ের বিভিন্ন কোম্পানিতে ২৭৯ জন পুরুষ…

9 minutes ago

জ্বালানি তেলের দাম বাড়তেই বাজারে সরবরাহ সংকট, পণ্য দিচ্ছে না কোম্পানিগুলো

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ার পর দেশের পরিবহন ও নিত্যপণ্যের বাজারে অস্থিরতা তৈরি…

12 minutes ago

লিভারপুলে চুক্তি নিয়ে সুর নরম করলেন ম্যাক আলিস্টার

লিভারপুলে নিজের চুক্তি নবায়ন নিয়ে করা আগের মন্তব্যগুলোর ব্যাখ্যা দিয়ে সুর নরম করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার…

19 minutes ago

২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি বেড়ে ৪ শতাংশ হতে পারে: এডিবি

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ক্রমান্বয়ে বাড়ার পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটির প্রাক্কলন অনুযায়ী,…

22 minutes ago

This website uses cookies.