আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর ভক্ত-সমর্থকদের ধারণা ছিল যে, আকাশি-সাদা জার্সিতে তার অধ্যায়ের ইতি ঘটেছে। তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনে ভিন্ন এক সম্ভাবনার কথা উঠে এসেছে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ঘরের মাঠে মেসিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে একটি বিশেষ প্রীতি ম্যাচ আয়োজনের উদ্যোগ নিচ্ছে। এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো দেশের মাটিতে ভক্তদের সামনে মেসিকে সম্মানজনক বিদায় জানানো। তবে পুরো বিষয়টি এখনো প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে এবং এএফএর পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
বর্তমানে ইন্টার মায়ামির হয়ে ক্লাব ফুটবল চালিয়ে যাওয়া মেসির ফিটনেস নিয়ে আপাতত কোনো শঙ্কা নেই। তবে তিনি শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠে নামবেন কি না, সেই সিদ্ধান্ত পুরোপুরি তার নিজের ইচ্ছার ওপর নির্ভর করছে। মেসি যদি এই প্রস্তাবে রাজি হন, তবে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সিতে বিশ্ব ফুটবলের এই কিংবদন্তিকে শেষবারের মতো মাঠে দেখা যেতে পারে।
মৌলভীবাজারের জুড়ী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৩৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ…
বাংলাদেশে নতুন তিনটি আইনের মাধ্যমে মানবাধিকার সুরক্ষাকে সংকুচিত করা হয়েছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস…
জনপ্রিয় মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান ৮৫ বছর বয়সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ১৯৭৩…
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন শারমিন সুলতানা।
যুক্তরাষ্ট্রে সরকারি সফরের প্রথম দিনে ১২টির মধ্যে ১০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব…
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর ফুটপাতে রডের বদলে…
This website uses cookies.