আবারও ব্রিটিশ রেকর্ড স্পর্শ করে দলবদলের বাজারে বড় ধামাকা দিতে যাচ্ছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। সাড়ে ১২ কোটি বা ১২৫ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৭৫ কোটি টাকা) ট্রান্সফার ফিতে চেলসি ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন এই তারকা ফুটবলার। গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিনে দুই ক্লাবের মধ্যে দীর্ঘ দর-কষাকষি শেষে চুক্তিটি চূড়ান্ত হয়েছে। এখন শুধু এই আর্জেন্টাইন মিডফিল্ডারের শারীরিক পরীক্ষা বা মেডিক্যালের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়া বাকি।
যুক্তরাজ্যের স্থানীয় সময় রাত ১১টায় (বাংলাদেশ সময় রাত ৪টা) শেষ হচ্ছে এবারের দলবদলের সময়সীমা। তার আগেই এই চুক্তি সম্পন্ন করার সব প্রস্তুতি শেষ করেছে ম্যানচেস্টার সিটি। এর আগে ২০২৩ সালে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে রেকর্ড ১০৭ মিলিয়ন পাউন্ডে চেলসিতে এসেছিলেন ফার্নান্দেজ। সেটি ছিল তৎকালীন ব্রিটিশ রেকর্ড। তবে গত মৌসুমে নিউক্যাসল থেকে ১২৫ মিলিয়ন পাউন্ডে আলেকসান্দার ইসাককে দলে ভিড়িয়ে সেই রেকর্ড ভেঙে দেয় লিভারপুল। এবার সেই রেকর্ড ছোঁয়া ফি-তেই ইতিহাদ স্টেডিয়ামে পা রাখছেন ফার্নান্দেজ।
জানা গেছে, চেলসিতে থাকার সময় সিটির বর্তমান কোচ এনজো মারেসকার অধীনে খেলেছেন ফার্নান্দেজ। এই গ্রীষ্মে সিটি তাদের একাধিক গুরুত্বপূর্ণ মিডফিল্ডারকে হারানোর পর মারেসকা ফার্নান্দেজকে নিজের স্কোয়াডে পেতে মরিয়া হয়ে ওঠেন। দলবদলের এই গুঞ্জন চলার মধ্যেই প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে ৪-৩ গোলের জয় এবং কারাবাও কাপে লুটনের বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ের ম্যাচে চেলসি স্কোয়াডে ছিলেন না ফার্নান্দেজ। আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলোর দাবি, ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করতে তিনি নিজেই চেলসি কর্তৃপক্ষের কাছে তাকে দলে না রাখার অনুরোধ করেছিলেন।
চলতি দলবদলে সিটি তাদের খরচের রেকর্ড দ্বিতীয়বারের মতো ভাঙল। এর আগে নটিংহাম ফরেস্ট থেকে ১১৬ মিলিয়ন পাউন্ডে এলিয়ট অ্যান্ডারসনকে দলে এনেছিল তারা। এই গ্রীষ্মে প্রিমিয়ার লিগে ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি ফি-তে দলবদল করা চতুর্থ ফুটবলার হলেন এনজো ফার্নান্দেজ। অন্য তিনজন হলেন চেলসিতে যোগ দেওয়া মরগান রজার্স (১১৭ মিলিয়ন পাউন্ড), লিভারপুলের ব্র্যাডলি বারকোলা (১২৩ মিলিয়ন পাউন্ড) এবং সিটির অ্যান্ডারসন।
এই গ্রীষ্মে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডে বড় ধরনের পরিবর্তন এসেছে। ক্লাব ছেড়েছেন চারজন অভিজ্ঞ মিডফিল্ডার। এর মধ্যে ৫২ মিলিয়ন পাউন্ডে সৌদি আরবের ক্লাব আল-কাদসিয়ায় তিয়ানি রেইন্ডার্স, ৬৫ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনায় রদ্রি, ৫২ মিলিয়ন পাউন্ডে নিউক্যাসলে নিকো গঞ্জালেস চলে গেছেন। এছাড়া রিয়াল মাদ্রিদে ফ্রি এজেন্ট হিসেবে যোগ দিয়েছেন বের্নার্দো সিলভা। শুধু মিডফিল্ডারই নয়, উইঙ্গার সাভিওকে ৭৫ মিলিয়ন পাউন্ডে টটেনহামের কাছে বিক্রি করেছে সিটি। এছাড়া ওমর মারমুশ ধারে টটেনহামে যাওয়ার চুক্তি অনুযায়ী আগামী গ্রীষ্মে আরও ৬০ মিলিয়ন পাউন্ড পাবে তারা।
তবে দল গোছাতে সিটির খরচও কম হয়নি। ফরাসি ক্লাব লিল থেকে ৮৬ মিলিয়ন পাউন্ডে ১৮ বছর বয়সী মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দি, ৩৪ মিলিয়ন পাউন্ডে ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যালান এলিয়াসকে দলে ভিড়িয়েছে তারা। তুলনামূলক কম খরচে আনা হয়েছে উইঙ্গার জেরেমি মোঙ্গা ও গোলরক্ষক হেরোনিমো রুলিকে। এছাড়া এভারটনের উইঙ্গার ইলিমান এনদিয়ায়ের জন্য ৬৫ মিলিয়ন পাউন্ড পর্যন্ত খরচ করার সমঝোতা হওয়ায় চলতি গ্রীষ্মে সিটির খরচের খাতা বেশ বড়ই হচ্ছে।
এবার সেই রেকর্ড ছোঁয়া ১২৫ মিলিয়ন বা সাড়ে ১২ কোটি পাউন্ডে (প্রায় ২০৭৫ কোটি টাকা) চেলসি থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে নিতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি।গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিনে ব্রিটিশ সংবাদমাধ্যম ও বার্তা সংস্থাগুলো জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দর-কষাকষি শেষে দুই ক্লাব এখন চুক্তির বিষয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে।
কিশোরগঞ্জের বিভিন্ন থানায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে…
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে নিরাপত্তাকাঠামো নিয়ে আলোচনায় প্রায় ৯০ শতাংশ বিষয়ে সমঝোতা…
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য অপসারিত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে…
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরুর আগে জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক টার্ফে ঘরোয়া ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা সম্পন্ন…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত মতবিনিময় করেছেন বাংলাদেশের…
শিশুর অতিরিক্ত ওজন ও স্থুলতা রোধে শুধু খাবার নিয়ন্ত্রণ নয়, বরং পুরো পরিবারের জীবনযাত্রায় পরিবর্তন…
This website uses cookies.