আন্তর্জাতিক টেনিসের হল অব ফেমে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন সুইজারল্যান্ডের টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। রবিবার (৩০ আগস্ট) যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের নিউপোর্টে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিলি জিন কিং ও জন ম্যাকেনরোর মতো টেনিস বিশ্বের অনেক তারকা খেলোয়াড় উপস্থিত ছিলেন।
১৯৯৮ সালে মাত্র ১৬ বছর বয়সে পেশাদার ট্যুর প্রতিযোগিতায় যাত্রা শুরু করেন ফেদেরার। দুই দশকের দীর্ঘ ও সফল ক্যারিয়ার শেষে ২০২২ সালে তিনি টেনিস থেকে অবসর গ্রহণ করেন। নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি মোট ২০টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয় করেছেন। পুরুষ এককে তার চেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের তালিকায় এগিয়ে রয়েছেন সার্বিয়ার নোভাক জকোভিচ (২৪টি) এবং স্পেনের রাফায়েল নাদাল (২২টি)।
ফেদেরারের ক্যারিয়ারের বড় অর্জনের মধ্যে রয়েছে উইম্বলডনে রেকর্ড আটবার শিরোপা জয়। এছাড়া তিনি ছয়টি অস্ট্রেলিয়ান ওপেন, পাঁচটি ইউএস ওপেন এবং একটি ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। দীর্ঘ ৩১০ সপ্তাহ তিনি বিশ্ব টেনিস র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করে রেখেছিলেন।
হল অব ফেমে নিজের অন্তর্ভুক্তির দিনে ক্যারিয়ারের পরিসংখ্যান নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে ফেদেরার বলেন, “আমি এমন কিছু সংখ্যার কথা বলছি, যা সত্যিই একটা ছবি আঁকে। ১৯৯৮ সাল থেকে আমার প্রথম এটিপি ট্যুর শুরু হয়। আমার অবসরের সময় ২০২২ সালের মধ্যে আমি পাঁচ হাজারের বেশি হেডব্যান্ড পড়েছি। বিয়ন বর্গ ও জন ম্যাকেনরোর মিলিত সংখ্যার চেয়েও বেশি। আমি প্রায় সাত হাজার জোড়া মোজা পড়েছি। এটা হয়তো আমার অনেক প্রতিপক্ষের চেয়ে দ্বিগুণ, কারণ আমি দু’টি করে পরতাম। এখানে এ অবস্থায় থাকতে পারার অর্থ, পরিমাপ করা সম্ভব নয় এবং ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”
ভোলার লালমোহনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও আদর্শ প্রচারের লক্ষ্যে ‘নজরুল বর্ষ ২০২৬’…
কুমিল্লা শহর ছাড়িয়ে জেলার মনোহরগঞ্জ ও চৌদ্দগ্রামের প্রত্যন্ত গ্রামেও ছড়িয়ে পড়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা। ‘পিএক্স…
শিক্ষা খাতের তথ্য-উপাত্ত আদান-প্রদানে আন্তঃসংযোগ নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষা অধিদফতর ও বাংলাদেশ শিক্ষা তথ্য ও…
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনগত সহায়তা কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর…
আজারবাইজানের রাজধানী বাকুতে এশিয়াবিষয়ক সম্মেলনে ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বক্তব্য শুরু হলে সম্মেলন কক্ষ ত্যাগ…
প্রতিবন্ধী জনগোষ্ঠীর মানুষেরা রাষ্ট্রেরই অংশ। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এসব মানুষের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব।…
This website uses cookies.