Header Premium (728×90)

একাই ৪ গোল মেসির, মন্ট্রিলকে গোলবন্যায় ভাসাল ইন্টার মিয়ামি

অবশেষে কাটল ইন্টার মিয়ামির দীর্ঘ জয়হীনতার বৃত্ত। মেজর লিগ সকারে (এমএলএস) সিএফ মন্ট্রিলকে ৭-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে চেনা ছন্দে ফিরেছে ফ্লোরিডার দলটি। আর এই স্মরণীয় জয়ের মূল নায়ক লিওনেল মেসি, যিনি একাই করেছেন চার গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও একটি। এটি এমএলএসের ইতিহাসে ইন্টার মিয়ামির সবচেয়ে বড় ব্যবধানের জয়।

নু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুটা অবশ্য মিয়ামির জন্য এতটা সহজ ছিল না। প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে স্বাগতিক মন্ট্রিল বেশ কয়েকবার ভীতি ছড়িয়েছিল, তবে তাদের কয়েকটি প্রচেষ্টা গোলপোস্টে লেগে ফিরে আসে। ম্যাচের ২০ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে দারুণ হেডে মিয়ামিকে এগিয়ে নেন কাসেমিরো। এরপর ৩৭ মিনিটে ফ্যাবিয়ান হারবার্সের গোল মন্ট্রিলকে সমতায় ফেরায়। তবে সেই সমতা স্থায়ী ছিল মাত্র দুই মিনিট। ৩৯ মিনিটে দূরপাল্লার এক দর্শনীয় শটে বল জালে জড়িয়ে মিয়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে নিয়ে বিরতিতে যান মেসি।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আরও বিধ্বংসী রূপ ধারণ করে ইন্টার মিয়ামি। ৫১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-১ করেন আর্জেন্টাইন অধিনায়ক। এরপর ৭৯ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। এর ঠিক চার মিনিট পর, অর্থাৎ ৮৩ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। ম্যাচের ৮৯ মিনিটে আলেক্সান্দার শো দলের ষষ্ঠ গোল করার পর, যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ফ্রি-কিক থেকে নিজের চতুর্থ গোলটি করেন মেসি। ফলে ৭-১ গোলের বিশাল জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে মিয়ামি।

ক্যারিয়ারে এই নিয়ে অষ্টমবারের মতো এক ম্যাচে চার বা তার বেশি গোল করার কীর্তি গড়লেন লিওনেল মেসি। তবে ইন্টার মিয়ামির জার্সিতে এবারই প্রথম এক ম্যাচে চার গোল করার স্বাদ পেলেন তিনি। এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে বার্সেলোনার হয়ে লা লিগার ম্যাচে শেষবার চার গোল করেছিলেন এই আর্জেন্টাইন মহাতারকা। মন্ট্রিলের বিপক্ষে এই পারফরম্যান্সের পর চলতি মৌসুমে এমএলএসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এসেছেন মেসি। বর্তমানে ১৯ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮-তে, যা দ্বিতীয় স্থানে থাকা এফসি ডালাসের পিটার মুসার চেয়ে দুটি বেশি।

গত ২৫ জুলাইয়ের পর এমএলএসে এটাই ইন্টার মিয়ামির প্রথম জয়। এর আগে লিগস কাপসহ সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৫ ম্যাচে ৪ হার ও ১ ড্র নিয়ে বেশ ব্যাকফুটে ছিল দলটি। গুরুত্বপূর্ণ এই ম্যাচে মিয়ামির ডাগআউটে ছিলেন না অন্তর্বর্তীকালীন কোচ গুইলারমো হোয়োস। চলতি সপ্তাহে ক্লাবটি তাদের নতুন কোচ হিসেবে ক্রিস্টিয়ান 'কিলি' গঞ্জালেজের নাম ঘোষণা করেছে। ওয়ার্ক পারমিট পেলেই আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্ব বুঝে নেবেন তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

পারমাণবিক স্থাপনা পরিদর্শন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর অস্বীকার চীনের

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক স্থাপনা পরিদর্শন বিষয়ক আলোচনার খবরকে 'সত্য নয়' বলে জানিয়েছে চীন। বেইজিংয়ে এক…

4 minutes ago

পুতিনের সঙ্গে সফল আলোচনা, যুক্তরাষ্ট্রে ডিজেল পাঠাবে রাশিয়া: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর রাশিয়া যুক্তরাষ্ট্রে…

16 minutes ago

ইমরান খানের মুক্তির দাবিতে লংমার্চ কেন খাইবার পাখতুনখাওয়ায় থমকে?

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তাঁর দলের নেতা-কর্মীদের ইসলামাবাদ অভিমুখী লংমার্চ শুরুর ছয়…

22 minutes ago

দর্শনা চেকপোস্টে ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলাসহ অর্ধডজন মামলার আসামি মাহবুব…

25 minutes ago

মঞ্চে এল হান্ট থিয়েটারের নতুন নাটক ‘তবুও প্রেম আসে’

সম্পর্কের চাওয়া-পাওয়ার হিসাব ছাপিয়ে দুজন মানুষের আস্থার জায়গা হয়ে ওঠার গল্প নিয়ে মঞ্চে এল হান্ট…

37 minutes ago

সীতাকুণ্ডে কলাবাগানে তরুণীর হাত-পা বাঁধা লাশ, স্বামীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে কলাবাগান থেকে চন্দনা রানী শীল নামের এক তরুণীর হাত-পা ও গলা বাঁধা লাশ…

41 minutes ago

This website uses cookies.