Header Premium (728×90)

বাংলাদেশের পেস বোলিং নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর দক্ষিণ আফ্রিকার সামনে এখন নতুন চ্যালেঞ্জ—শিরোপা ধরে রাখা। সেই অভিযানে ঘরের মাঠে একের পর এক কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছেন প্রোটিয়ারা। এই ব্যস্ত সূচির অংশ হিসেবে বাংলাদেশের বিপক্ষে সিরিজটিও তাদের জন্য গুরুত্বপূর্ণ। আর সিরিজ মাঠে গড়ানোর বেশ আগেই বাংলাদেশের বোলিং আক্রমণ নিয়ে সতর্কবার্তা দিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।

বিশেষ করে নাহিদ রানা ও শরীফুল ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশের পেস আক্রমণকে সমীহ করছেন বাভুমা। তার মতে, নিজেদের মাঠে বাংলাদেশের এই বোলিং ইউনিট দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলার সামর্থ্য রাখে। বাংলাদেশের বোলিং নিয়ে মূল্যায়ন করতে গিয়ে বাভুমা বলেন, 'বাংলাদেশের বোলিং আক্রমণ ভালো এবং তারা অবশ্যই আমাদের চাপে রাখবে।'

দক্ষিণ আফ্রিকার নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের একটি বড় অংশজুড়ে রয়েছে এই সিরিজ। ডারবানের কিংসমিডে ৯ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ দিয়ে প্রোটিয়াদের এই ব্যস্ততা শুরু হবে। এরপর সেন্ট জর্জেস পার্ক ও কেপটাউনের নিউল্যান্ডসে হবে পরবর্তী দুটি টেস্ট। অস্ট্রেলিয়া পর্ব শেষ করেই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম টেস্ট হবে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে এবং দ্বিতীয়টি সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে। এরপর ডিসেম্বর ও জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষেও তিন ম্যাচের সিরিজ খেলবে বাভুমার দল।

বাংলাদেশের বোলিং নিয়ে বাভুমার এই সতর্কতার পেছনে সাম্প্রতিক পারফরম্যান্সও প্রভাব ফেলছে। তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের ফলের দিকেও নজর রেখেছেন। বাভুমা বলেন, 'আমি ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দেখেছি, যেখানে প্রথম টেস্টে অস্ট্রেলিয়া হেরে গেছে।' তবে তিনি আশা করছেন, অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়িয়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করবে।

গত জুনে লর্ডসে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পর থেকে প্রতিপক্ষদের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। এই চাপ প্রসঙ্গে বাভুমা বলেন, 'আমাদের ওপর একটি টার্গেট আছে—এভাবে বললে যদি বলা যায়। এখন যারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে, তারা বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে নিজেদের সামর্থ্য যাচাই করতে চাইবে। যদি কোনো চাপ থাকে, সেটা হলো সেই চাপের সঙ্গে মানিয়ে নেওয়া এবং নিজেদের প্রত্যাশা পূরণ করা।'

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর দক্ষিণ আফ্রিকা এখন আর শিকারি নয়, বরং শিকার। বাংলাদেশের বিপক্ষে সিরিজের সময় ব্যাটারদের সামলানোর পাশাপাশি নাহিদ-শরীফুলদের সামলানোও বাভুমার দলের জন্য বড় পরীক্ষা হবে বলে মনে করা হচ্ছে। বাভুমার কথাতেই স্পষ্ট, বাংলাদেশকেও সেই পরীক্ষার অংশ হিসেবেই দেখছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

মাছরাঙা টিভির দুঃখ প্রকাশে ক্ষুব্ধ পরীমণি, নিজেকেই দায়ী করলেন অপরাধী হিসেবে

একটি ভাইরাল ভিডিওর প্রেক্ষিতে মাছরাঙা টেলিভিশনের দুঃখ প্রকাশে সন্তুষ্ট নন অভিনেত্রী পরীমণি। তিনি নিজের মানসিক…

14 minutes ago

নেতানিয়াহুকে হটাতে ইসরায়েলের পাঁচ বিরোধী নেতার অনাক্রমণ চুক্তি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে পাঁচ বিরোধী নেতা একটি অনাক্রমণ চুক্তিতে স্বাক্ষর করেছেন।…

16 minutes ago

২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চাপে বাংলাদেশ

জিম্বাবুয়ের দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ।…

18 minutes ago

রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী, অনিয়মে কঠোর ব্যবস্থা

শনিবার সকালে আকস্মিক রাজধানী পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাড়ে চার ঘণ্টায় তিনি ১৩টি…

34 minutes ago

জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরে ত্রিদেশীয় সিরিজ শুরু করল বাংলাদেশ

আবুধাবিতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ক্রেইগ আরভিনের…

36 minutes ago

অনূর্ধ্ব-১৯ ওয়ানডে: আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়ে বাংলাদেশের জয়

৫ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওমানের আল আমিরাত…

39 minutes ago

This website uses cookies.