অস্ট্রেলিয়ার ডারউইনে আয়োজিত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে জয় দিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ এইচপি দল। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ইফরান শুক্কুরের নেতৃত্বাধীন দলটি নেপাল ‘এ’ দলকে ৯ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে।
মারারা ওভালে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে নেপাল ‘এ’ দল। শুরু থেকেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে তারা। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার ট্রিট রাজ দাসকে সাজঘরে ফেরান রোহানাত দৌলা বর্ষণ। এরপর স্পিনার মোহাম্মদ রুবেল তার ঘূর্ণিতে বিপদে ফেলেন নেপালি ব্যাটারদের। তিনি ১৮ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নিয়ে দলের জয়ের পথ সহজ করে দেন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নেপাল নির্ধারিত ২০ ওভারে ৯৯ রানে অলআউট হয়ে যায়। তাদের হয়ে ওপেনার কুশাল ভুর্তেল সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন।
১০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে। ওপেনার জিসান আলম মাত্র ২৯ বলে চারটি ছক্কা ও তিনটি চারের সাহায্যে ঝড়ো ফিফটি তুলে নেন। প্রথম ওভারে বাংলাদেশ ২১ রান সংগ্রহ করে। দলীয় ৩৪ রানে হাবিবুর রহমান সোহান আউট হলেও আরিফুল ইসলাম সবুজের অপরাজিত ৩৪ রানের সুবাদে ১০.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ এইচপি।
টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল বাংলাদেশ এইচপি দল হোবার্ট হারিকেন্স একাডেমির মুখোমুখি হবে।
পরে ব্যাট হাতে ২৯ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন ওপেনার জিসান আলম।
এক চারে ছয় বলে ৭ রান করেন ডানহাতি এ ব্যাটার।
একটি ভাইরাল ভিডিওর প্রেক্ষিতে মাছরাঙা টেলিভিশনের দুঃখ প্রকাশে সন্তুষ্ট নন অভিনেত্রী পরীমণি। তিনি নিজের মানসিক…
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে পাঁচ বিরোধী নেতা একটি অনাক্রমণ চুক্তিতে স্বাক্ষর করেছেন।…
জিম্বাবুয়ের দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ।…
শনিবার সকালে আকস্মিক রাজধানী পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাড়ে চার ঘণ্টায় তিনি ১৩টি…
আবুধাবিতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ক্রেইগ আরভিনের…
৫ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওমানের আল আমিরাত…
This website uses cookies.