আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে নেওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছে বার্সেলোনা। সময়ের স্বল্পতা এবং আতলেতিকো মাদ্রিদের অনমনীয় মনোভাবের কারণে এই তারকাকে পাওয়ার সম্ভাবনা ক্রমেই ফিকে হয়ে আসছে। এমন পরিস্থিতিতে নিজেদের আক্রমণভাগ শক্তিশালী করতে নতুন লক্ষ্য নির্ধারণ করেছে কাতালান ক্লাবটি। বার্সা কোচ হান্সি ফ্লিকের নতুন পছন্দ এখন ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল চিরিঙ্গাতো’র দাবি অনুযায়ী, লাউতারোর সঙ্গে ব্যক্তিগত শর্তাবলী নিয়ে ইতিমধ্যে একটি নীতিগত সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা। সম্প্রতি বার্সার ক্রীড়া পরিচালক দেকোসহ ক্লাবের শীর্ষ কর্তারা লাউতারোর প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন। সেখানে চুক্তির শর্তগুলো প্রায় চূড়ান্ত করা হয়েছে। এখন ইন্টার মিলানের কাছে প্রথম আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা, যা আগামী কয়েক ঘণ্টার মধ্যেই পাঠানো হতে পারে। তবে এই প্রস্তাবের আর্থিক অঙ্ক ১০ কোটি ইউরোর নিচে থাকবে বলেই ধারণা করা হচ্ছে।
এই দলবদলের ক্ষেত্রে বার্সেলোনার জন্য সবচেয়ে বড় বাধা ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান নিজেই। ক্লাবটি তাদের অধিনায়ককে কোনোভাবেই বিক্রি করতে রাজি নয়। তাছাড়া ইউরোপীয় দলবদলের বাজারে সময়ও বার্সার পক্ষে নেই। ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে আর মাত্র ১০ দিন বাকি রয়েছে। এই অল্প সময়ের মধ্যে লাউতারোকে বিক্রি করলে নতুন কোনো যোগ্য স্ট্রাইকার খুঁজে নেওয়ার পর্যাপ্ত সুযোগ ইন্টারের থাকবে না। ফলে এই দলবদল বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনা এখনও বেশ কম।
তবুও আর্জেন্টাইন এই তারকার প্রতি আগ্রহ কমেনি বার্সেলোনার। আলভারেজের আশা শেষ হয়ে যাওয়ায় লাউতারোকেই এখন ফরোয়ার্ড লাইনের মূল লক্ষ্য বানিয়েছে তারা। পাশাপাশি বিকল্প হিসেবে আরও কয়েকজন স্ট্রাইকারের ওপর নজর রাখছে স্প্যানিশ ক্লাবটি। ইন্টার মিলানের হয়ে ৩৭৬ ম্যাচে মাঠে নেমে ১৭৫টি গোল করার পাশাপাশি ৫৬টি অ্যাসিস্ট করেছেন লাউতারো। তার এই চমৎকার গোল করার ধারাবাহিকতা এবং নেতৃত্ব দেওয়ার দক্ষতাই তাকে বার্সেলোনার কাছে আকর্ষণীয় করে তুলেছে। তবে ব্যক্তিগত সমঝোতা হলেও ইন্টার মিলানকে রাজি করানোই এখন কাতালানদের সামনে সবচেয়ে বড় পরীক্ষা।
আজারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত সিআইসিএ সম্মেলনে ইসরাইলের প্রেসিডেন্টের বক্তব্য দেওয়ার সময় প্রতিবাদ জানিয়ে হল ত্যাগ…
রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমি-সংলগ্ন ফুটপাতে বরেণ্য ব্যক্তিদের প্রতিকৃতি সংবলিত দেয়াল থাকলেও তা এখন সারি সারি…
জাতীয় সংসদ ভবনের সাউন্ড সিস্টেম স্থাপন ও সংস্কারের নামে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে ‘কমিউনিকেশন…
ভোলার লালমোহনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও আদর্শ প্রচারের লক্ষ্যে ‘নজরুল বর্ষ ২০২৬’…
কুমিল্লা শহর ছাড়িয়ে জেলার মনোহরগঞ্জ ও চৌদ্দগ্রামের প্রত্যন্ত গ্রামেও ছড়িয়ে পড়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা। ‘পিএক্স…
শিক্ষা খাতের তথ্য-উপাত্ত আদান-প্রদানে আন্তঃসংযোগ নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষা অধিদফতর ও বাংলাদেশ শিক্ষা তথ্য ও…
This website uses cookies.