অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরেছে। অনুশীলনে চোট পাওয়া তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহিমের শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা তৈরি হলেও, তাদের খেলার সম্ভাবনা দেখছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শুক্রবার ম্যাকাইয়ে বাংলাদেশ দল তাদের শেষবারের মতো অনুশীলন সম্পন্ন করেছে। আগের দিনের অনুশীলনে চোট পাওয়া তানজিদ হাসান তামিম সকালে আঙুলে স্ক্যান করিয়েছেন। এরপর তাকে ব্যাটিং করতেও দেখা গেছে। মুশফিকুর রহিমের চোটের অবস্থাও আপাতত আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন অধিনায়ক শান্ত।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'মুশফিক ভাই ঠিক আছে। তামিমও আজকে ব্যাট করেছে। আশা করছি কালকে সকালে ভালো সিদ্ধান্ত নিতে পারব।'
তামিমকে নিয়ে শান্ত বেশ আশাবাদী হলেও, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ম্যাচের সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন তিনি। শান্ত বলেন, 'আইডিয়া তো হয়েছেই। কালকে সকালে আবার দেখব। ভালো আইডিয়া হয়েছে। তামিম আজকে ব্যাট করেছে। মেডিকেল টার্মস অনুযায়ী, কালকে সকাল পর্যন্ত দেখতে হবে। আমাদের হাতে সব ধরনের অপশন আছে। আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে (তানজিদ তামিম না খেললে)।'
এদিকে ম্যাকাইয়ের উইকেটে বোলারদের জন্য সহায়তা থাকার প্রত্যাশা করছেন শান্ত। বিশেষ করে বাতাস কাজে লাগাতে পারলে পেসাররা সুইং আদায় করে নিতে পারবেন বলে মনে করেন তিনি। বাংলাদেশ অধিনায়কের ভাষায়, 'বাতাসের জন্য বোলাররা সাহায্য পাবেই, সুইং কিছুটা পেতে পারে। বাতাস যদি কাজে লাগাতে পারে বোলাররা, অবশ্যই তাদের জন্য ভালো সুযোগ থাকবে।'
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে শনিবার ভোর ৬টায়। ম্যাচের আগে তামিম ও মুশফিককে নিয়ে বড় কোনো দুশ্চিন্তা না থাকলেও, তাদের বিষয়ে শেষ সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের দিন সকালে।
প্রতিবন্ধী জনগোষ্ঠীর মানুষেরা রাষ্ট্রেরই অংশ। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এসব মানুষের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব।…
আফগানিস্তানের বাদঘিস প্রদেশে খরা ও ফসলহানির জেরে চরম দারিদ্র্যের মুখে পড়ে ঋণ শোধ ও জীবন…
খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমকে ধারালো চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় প্রধান অভিযুক্ত মিরাজ ওরফে স্পিকার…
ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ১০ জেলেকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে…
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১…
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে ‘স্বৈরাচারী’ বলে অভিহিত করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ…
This website uses cookies.