Header Premium (728×90)

হাসান মাহমুদের বোলিংয়ে ম্যাকগ্রার ছায়া দেখছেন ফ্লেমিং

একটি ঐতিহাসিক জয় যেন অনেক কিছু বদলে দিয়েছে। ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে হারানোর পর এখন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারদের আলোচনার বড় অংশজুড়েই রয়েছে বাংলাদেশ। ডারউইন টেস্টের পর ডেমিয়েন ফ্লেমিং, জেসন গিলেস্পি ও গ্লেন ম্যাকগ্রার ‘ফার্স্ট বোলিং কার্টেল’ শোতে উঠে এসেছে বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ের প্রসঙ্গ। সেখানে বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান ও পেসার হাসান মাহমুদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তাঁরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা তানজিদ হাসানের ব্যাটিংয়ে মুগ্ধ জেসন গিলেস্পি। তিনি তানজিদের টেকনিক, শট নির্বাচন ও স্ট্রাইক রোটেশনের ভূয়সী প্রশংসা করে বলেন, তানজিদের টেকনিক দারুণ। সে ফুল লেংথের বলে সামনের পায়ে এবং শর্ট বল ব্যাকফুটে খেলেছে। যখনই অস্ট্রেলিয়ার বোলাররা স্টাম্পের বাইরে বল করেছে, সে তা কাজে লাগিয়েছে। তার সেঞ্চুরিটি প্রাপ্য ছিল বলে মন্তব্য করেন গিলেস্পি।

ম্যাচসেরা পেসার হাসান মাহমুদকে নিয়ে ডেমিয়েন ফ্লেমিংয়ের মুগ্ধতা ছিল চোখে পড়ার মতো। প্রথম ইনিংসে ৬ উইকেটসহ ম্যাচে মোট ৯ উইকেট নেওয়া হাসানকে নিয়ে ফ্লেমিং কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার উপস্থিতিতেই মন্তব্য করেন, হাসান মাহমুদ পারফেক্ট লেংথে বোলিং করেছে। তিনি বলেন, সে ম্যাকগ্রার মতো বোলিং করেছে। একটানা দারুণ বোলিং করে ব্যাটসম্যানকে সামনে এসে খেলতে বাধ্য করেছে এবং ঠিক জায়গায় বল ফেলে সমস্যায় ফেলেছে।

গ্লেন ম্যাকগ্রা এই জয়কে বিশ্ব ক্রিকেটের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি উল্লেখ করেন, সর্বশেষ ২০০৩ সালের পর দীর্ঘ ২৩ বছর অস্ট্রেলিয়া ও বাংলাদেশ কোনো টেস্ট ম্যাচে মুখোমুখি হয়নি। ম্যাকগ্রার মতে, অস্ট্রেলিয়া হয়তো ধরে নিয়েছিল বাংলাদেশ তাদের মাটিতে ভালো করতে পারবে না। তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসে এবং তাদের এমন পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটের জন্যই ইতিবাচক। আগামী শনিবার ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

গ্লোবাল হাঙ্গার ইনডেক্স: ক্ষুধা কমানোর গতি কমে বাংলাদেশ ৮৪তম

২০২৬ সালের গ্লোবাল হাঙ্গার ইনডেক্স অনুযায়ী, ১২২টি দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম অবস্থানে রয়েছে। সূচকে বাংলাদেশের…

21 minutes ago

বন্দর লিজের আগে জনগণের মতামত নেওয়ার দাবি সাইফুল হকের

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ দেশের লাভজনক স্থাপনা বিদেশি কোম্পানির কাছে লিজ দেওয়ার পদক্ষেপকে আত্মঘাতী…

40 minutes ago

পরিবেশ রক্ষায় কর্মকর্তাদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান…

41 minutes ago

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরসূচিতে প্রস্তুতি ম্যাচের সময় কমল

বাংলাদেশ সফরের প্রস্তুতি ম্যাচের সূচিতে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তিন দিনের পরিবর্তে এখন…

1 hour ago

প্রশ্নপত্র ফাঁস রুখতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন যুব…

2 hours ago

সালমানের প্র্যাঙ্কে শুটিং সেটে কেঁদে ফেলেছিলেন কারিশমা কাপুর

জনপ্রিয় বলিউড জুটি সালমান খান ও কারিশমা কাপুরের মজার এক স্মৃতি। শুটিং সেটে সালমানের করা…

2 hours ago

This website uses cookies.