Header Premium (728×90)

ডারউইন টেস্টে স্মিথ-লিটনের কথার লড়াই: কী ঘটেছিল স্টাম্প মাইকে?

ডারউইন টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াইয়ের সময় উইকেটকিপার লিটন দাস ও স্টিভেন স্মিথের মধ্যে এক বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। ফক্স ক্রিকেটের স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়া এই কথোপকথন বাংলাদেশ দলের নির্ভীক মানসিকতার একটি প্রতীক হিসেবে দেখছে ফক্স ক্রিকেট। সে সময় স্মিথ বাংলাদেশের বোলার তাইজুল ইসলামের একটি বল লেগ সাইড দিয়ে খেলার চেষ্টা করলে বলটি লিটনের গ্লাভসে জমা পড়ে। লিটন আউটের আবেদন করলেও আম্পায়ার সাড়া দেননি।

বাংলাদেশ দল তখন রিভিউ নেওয়ার বিষয়ে দ্বিধায় ছিল। সেই মুহূর্তে স্মিথকে বলতে শোনা যায়, 'নিয়ে নাও। যাও, রিভিউ নাও। ব্যবহার করো। আরেকটা রিভিউ নষ্ট করো। যা খুশি করো।' বাংলাদেশ শেষ পর্যন্ত রিভিউ না নেওয়ার সিদ্ধান্ত নিলে লিটন দাস স্মিথকে উদ্দেশ্য করে বলেন, 'তুমি ব্যাট করো। শুধু ব্যাট করো।' স্মিথ পাল্টা জবাবে বলেন, 'আমি ব্যাট করছি।' লিটন পুনরায় বলেন, 'শুধু ব্যাট করো।' জবাবে স্মিথ কিছুটা জোরের সঙ্গে বলেন, 'না, আমি যা চাই তা-ই করব, আমি যা চাই তা করতে পারি।'

স্মিথ ক্রিজে টিকে থাকতে চাইলেও শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজের বলে ব্যক্তিগত ৪৪ রানে আউট হয়ে যান। প্রাক্তন অস্ট্রেলিয়ান পেসার ব্রেন্ডন জুলিয়ান ফক্স ক্রিকেটের ধারাভাষ্যে জানান, স্মিথ হয়তো কথার লড়াইয়ের মাধ্যমে খেলার ওপর প্রভাব বিস্তার করতে চেয়েছিলেন, তবে বাংলাদেশ দল লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। এছাড়া প্রাক্তন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার এই ঘটনাটিকে 'অবিশ্বাস্য' বলে মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, লিটনের সঙ্গে স্মিথের ওই কথোপকথনের পর বাংলাদেশ দল পুরো ইনিংসে আর চুপ থাকেনি, যা তাদের আত্মবিশ্বাস ও জয়ের ক্ষুধার প্রমাণ দেয়। দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ আগামী শনিবার ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে।

ডারউইনে গতকাল চতুর্থ দিনে বাংলাদেশ ৯ উইকেটে জেতে।

দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়া বাংলাদেশ ম্যাকাইয়ে আগামী শনিবার দ্বিতীয় টেস্ট খেলতে নামবে।.বাংলাদেশের কাছে হারের পর ৩৮ লাখ টাকা জরিমানার শঙ্কায় অস্ট্রেলিয়া দল

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

গাজীপুরে অর্থাভাবে থমকে গেছে মেধাবী শামীমের চিকিৎসা, বাবার আকুতি

পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ার স্বপ্ন ছিল মেধাবী তরুণ শামীম রানার। কিন্তু হঠাৎ এক…

12 minutes ago

শ্যামনগরের চিংড়ি হ্যাচারিতে দেশের প্রথম ফোল্ডিং সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

সাতক্ষীরার শ্যামনগরের ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার দেশের প্রথম ফোল্ডিং হাইব্রিড সৌরবিদ্যুৎ প্রকল্পের যাত্রা শুরু…

15 minutes ago

পুঠিয়ায় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নেই, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ

রাজশাহীর পুঠিয়া উপজেলার ভাল্লুকগাছি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সচিব ও উদ্যোক্তার অনুপস্থিতিতে সেবা নিতে আসা মানুষ…

33 minutes ago

মা ইলিশ রক্ষায় নদীতে জাল না ফেলার আহ্বান মৎস্য প্রতিমন্ত্রীর

জাতীয় মাছ ইলিশের বংশবৃদ্ধি ও সংরক্ষণের স্বার্থে মা ইলিশ রক্ষায় সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে…

43 minutes ago

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ‘হোন্ডাবাহিনীর’ রাজত্ব, আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়কবাতি চুরি হয়ে যাওয়ার পর থেকে পুরো সড়ক অন্ধকারে নিমজ্জিত থাকছে। এই…

47 minutes ago

দুর্গাপুরে গ্রামীণ সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ও রাবিশ ব্যবহারের অভিযোগ

নেত্রকোনার দুর্গাপুরে পৌনে দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কে রাবিশ ও নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ…

1 hour ago

This website uses cookies.