Header Premium (728×90)

বাবার মৃত্যুর পর মাঠে মেসি, লিগস কাপ থেকে বিদায় মায়ামির

বাবা হোর্হে মেসির মৃত্যুর পর বুধবার আবার ফুটবলের সবুজ গালিচায় ফিরেছেন লিওনেল মেসি। তবে তার প্রত্যাবর্তনের ম্যাচটি সুখকর হয়নি; মেক্সিকোর শীর্ষ লিগের দল ক্লাব লেওনের কাছে ৩-২ গোলে হেরে লিগস কাপের নকআউট পর্ব থেকে বিদায় নিতে হয়েছে ইন্টার মায়ামিকে।

মেসির বাবা হোর্হে মেসি গত শনিবার আর্জেন্টিনার রোসারিও শহরের একটি হাসপাতালে ৬৮ বছর বয়সে মারা যান। বাবার শেষকৃত্য ও ব্যক্তিগত অনুষ্ঠানে অংশ নিতে মেসি শনিবারই আর্জেন্টিনায় গিয়েছিলেন। বুধবারের ম্যাচে তাকে প্রথমে বদলি খেলোয়াড়দের তালিকায় রাখা হয়েছিল। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা মায়ামির হয়ে গোলটি করেছিলেন দানিয়েল পিন্তের। দ্বিতীয়ার্ধের শুরুতে পিন্তেরের বদলি হিসেবেই মাঠে নামেন মেসি।

ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে খেলার মোড় ঘুরে যায়। ৫০তম মিনিটে দানিয়েল আরসিলা গোল করে লেওনকে সমতায় ফেরান। এরপর ইয়ানিক ব্রাইটের গোলে মায়ামি আবারও এগিয়ে গেলেও জুয়ান দোমিঙ্গেসের গোলে দ্বিতীয়বার সমতায় ফেরে লেওন। শেষ পর্যন্ত আরসিলা নিজের দ্বিতীয় গোলটি করলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত হয় লেওনের। এই পরাজয়ের ফলে গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে একটি জয় ও দুটি হার নিয়ে মায়ামির নকআউট পর্বে ওঠার স্বপ্ন শেষ হয়ে গেছে। অন্যদিকে, লেওন তাদের তিনটি ম্যাচেই জয় পেয়েছে।

মেসির মাঠে ফেরার প্রশংসা করে কাসেমিরো বলেন, 'সে দারুণ একটি উদাহরণ তৈরি করেছে। নিশ্চিতভাবেই সে অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তারপরও খেলোয়াড়দের পাশাপাশি ক্লাবের প্রতি তার যে দায়বদ্ধতা দেখিয়েছে, তা অবিশ্বাস্য। জীবনে এমন কিছু আমি কখনো দেখিনি। আমাদের তাকে ধন্যবাদ জানাতে হবে। এখানে আসার জন্য, আমাদের সহায়তা করার জন্য এবং ক্লাবকে সাহায্য করার জন্য তাকে ধন্যবাদ।'

মায়ামির মাঝমাঠের খেলোয়াড় ইয়ানিক ব্রাইট জানান, ম্যাচের আগে মেসিকে ক্লাবের অনুশীলন কেন্দ্রে দেখে দলের সবাই অবাক হয়েছিলেন। তিনি বলেন, 'এটা অবিশ্বাস্য। আমি এটা আশা করিনি। এতে বোঝা যায়, সে ক্লাবটির প্রতি কতটা যত্নশীল। যখন দেখলাম সে এখানে এসেছে, তখন শুধু মনে হচ্ছিল তার জন্য আমাকে ১৫০ শতাংশ দিতে হবে। পরিস্থিতিটা কঠিন। তাই আমরা তার কাছাকাছি থাকার এবং যতটা সম্ভব তাকে সমর্থন দেওয়ার চেষ্টা করছি।'

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাকে স্মরণ করে মেসি একটি আবেগঘন বার্তা দিয়েছেন। সেখানে তিনি তুলে ধরেন বাবার অসুস্থতার মধ্যেও বিশ্বকাপে খেলার কঠিন অভিজ্ঞতার কথা। মেসি লিখেছেন, 'তুমি আমাকে অনেকবার বলেছিলে, শেষ বিশ্বকাপে খেলতে। বিশ্বকাপ শুরুর ঠিক আগেই তুমি সবচেয়ে খারাপ অবস্থায় ছিলে। আমি তোমাকে বলেছিলাম, আমরা ফাইনালে উঠব, যাতে তুমি সেখানে যেতে পারো।'

তিনি আরও লেখেন, 'প্রতিটি ম্যাচ শেষ হওয়ার পর আমি তোমার বার্তার অপেক্ষা করতাম এবং পরে সেই বার্তাগুলোকে ভীষণভাবে মিস করতাম। তখনই বুঝতে পেরেছিলাম পরিস্থিতি কতটা খারাপ। কিন্তু যতদূর সম্ভব এগিয়ে যাওয়ার চিন্তা আমি থামাইনি, যাতে তোমার জন্য সময় তৈরি করতে পারি এবং আমরা ফাইনালে উঠলে তুমি অন্তত একটি ম্যাচ দেখতে পারো।'

বাবাকে উদ্দেশ করে মেসি আরও বলেন, 'কিন্তু তুমি সেখানে থাকতে পারোনি। আমি বিশ্বকাপ জিতে সেটি তোমার কাছে নিয়ে যেতে এবং আবার তোমাকে দেখাতে চেয়েছিলাম। আমি পারিনি। আমার পা আর কিছু দেওয়ার মতো অবস্থায় ছিল না। আমি চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তুমি ভেবেছিলে, আমরা টাইব্রেকারে ফাইনাল হেরেছি। এরপর যা ঘটেছিল, সেসব নিয়ে আমরা কথা বলতে পারিনি। আমি কিছুই উপভোগ করতে পারিনি। শেষ পর্যন্ত আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি। তবে প্রতিটি ম্যাচ আমরা কতটা উপভোগ করেছি, তা তুমি জানো না। তুমি আবারও ঠিক ছিলে, বিশ্বকাপে আমার থাকা এবং খেলা প্রয়োজন ছিল।'

লিগস কাপে মায়ামি নিজেদের প্রথম ম্যাচে আতলেতিকো সান লুইসকে হারিয়েছিল। এরপর বাবার স্মরণ অনুষ্ঠানে অংশ নিতে মেসি আর্জেন্টিনায় থাকায় শনিবার মন্তেরের কাছে হেরে যায় দলটি। বুধবার মেসি ফিরলেও তার উপস্থিতি মায়ামিকে শেষ পর্যন্ত পরাজয় থেকে বাঁচাতে পারেনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

দেশের ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করে নতুন পদায়ন করল সরকার

দেশের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ৬৮ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। তাদের পরবর্তী…

7 seconds ago

মঠবাড়িয়ায় গরুর ব্যবসার বিরোধে ব্যবসায়ীকে হাতুড়িপেটার অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়ায় গরুর ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে আওয়াল মিয়া নামে এক ব্যবসায়ীকে হাতুড়ি ও…

13 minutes ago

এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা নেবে সরকার

দেশে এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে। বাজারে কোনো সংকট নেই। কেউ অসৎ উদ্দেশ্যে মজুতদারি করার চেষ্টা…

20 minutes ago

আদাবরে জমি দখল নিয়ে সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে হামলা ও গ্রেপ্তার ৪

রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে জমি দখলকে কেন্দ্র করে চাপাতি ও রামদা হাতে হামলার ঘটনায় অভিযুক্তদের ধরতে…

50 minutes ago

কুষ্টিয়ায় পুশ-ইন চেষ্টা প্রতিহত, সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে এক ব্যক্তিকে অবৈধভাবে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। এছাড়া একই দিনে মাদক…

57 minutes ago

প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে কোনো তাড়াহুড়া নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার…

60 minutes ago

This website uses cookies.