Header Premium (728×90)

নারী এশিয়া কাপের সূচি চূড়ান্ত: ভারত-পাকিস্তান মহারণ ৫ সেপ্টেম্বর

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) নারী এশিয়া কাপের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার প্রকাশিত এই সূচি অনুযায়ী, এবারের টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে। এই দুই দলের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৮ আগস্ট থেকে শুরু হয়ে টুর্নামেন্ট শেষ হবে ১৩ সেপ্টেম্বর।

টুর্নামেন্টের 'এ' গ্রুপে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকংকে রাখা হয়েছে। অন্যদিকে, 'বি' গ্রুপে স্থান পেয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ৩১ আগস্ট, যেখানে তাদের প্রতিপক্ষ হবে ইন্দোনেশিয়া।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ২৮ আগস্ট থাইল্যান্ড মুখোমুখি হবে হংকংয়ের। পরদিন ২৯ আগস্ট শ্রীলঙ্কা মাঠে নামবে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে। ৩০ আগস্ট ভারত লড়বে থাইল্যান্ডের বিপক্ষে। এরপর ১ সেপ্টেম্বর পাকিস্তান ও থাইল্যান্ড, ২ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কা, ৩ সেপ্টেম্বর ভারত ও হংকং এবং ৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া ও আরব আমিরাত পরস্পরের মুখোমুখি হবে। ৫ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচের পরদিন ৬ সেপ্টেম্বর সাবেক চ্যাম্পিয়ন বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ৭ সেপ্টেম্বর পাকিস্তান খেলবে হংকংয়ের বিপক্ষে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯ সেপ্টেম্বর বাংলাদেশ মোকাবিলা করবে আরব আমিরাতের।

প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১০ ও ১১ সেপ্টেম্বর। এরপর ১৩ সেপ্টেম্বর ফাইনালের মাধ্যমে এবারের নারী এশিয়া কাপের পর্দা নামবে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা

বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…

8 minutes ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন…

18 minutes ago

সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায়

বিয়ের দেড় বছরের মাথায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা গেছেন চিকিৎসক আঁচল রায়।…

28 minutes ago

জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটের পাঁচবিবিতে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে হামিদুল শেখ নামে ৫৫ বছর বয়সী…

32 minutes ago

ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন

২০১২ সালে গাজাকে বসবাসের অযোগ্য ঘোষণার পূর্বাভাস দেওয়া হলেও, ধ্বংসস্তূপের মধ্যেও গাজার মানুষ তাদের স্মৃতি,…

39 minutes ago

উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

দীর্ঘ পারিবারিক বিরোধের অবসান ঘটিয়ে উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যের নতুন রাজা হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন…

49 minutes ago

This website uses cookies.