Header Premium (728×90)

ভারত সফরে বিসিবি সভাপতি তামিম, লক্ষ্য পূর্বাচল স্টেডিয়ামের উন্নয়ন

পূর্বাচল স্টেডিয়ামের নির্মাণকাজের অগ্রগতি নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। আজ বিকেলের দিকে তার ভারত রওনা হওয়ার কথা রয়েছে। এই সফরে তার সঙ্গী হিসেবে থাকছেন বিসিবির গ্রাউন্ডস এবং এইচপি চেয়ারম্যান শাহনিয়ান তানিম। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

তামিম ইকবালের এই সফরের মূল উদ্দেশ্য হলো বেঙ্গালুরুতে অবস্থিত বিসিসিআই-এর আধুনিক সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন করা। মূলত পূর্বাচলে একটি বিশ্বমানের ক্রিকেট এক্সিলেন্স সেন্টার গড়ে তোলার যে পরিকল্পনা বিসিবির রয়েছে, তার রূপরেখা তৈরির অংশ হিসেবেই এই সফর। ভারতের এই আধুনিক অবকাঠামো, প্রশিক্ষণ ব্যবস্থা, জিম, স্পোর্টস সায়েন্স এবং বায়োমেকানিক্সের মতো উন্নত সুবিধাগুলো কাছ থেকে পর্যবেক্ষণ করবেন বিসিবি সভাপতি।

উল্লেখ্য যে, গতকালই বিসিবি সভাপতি তামিম ইকবালের নেতৃত্বে বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় পূর্বাচলে ক্রিকেট এক্সিলেন্স সেন্টার নির্মাণের অনুমোদন দেওয়া হয় এবং বোর্ড সভাপতি দ্রুত কাজ শুরুর নির্দেশনা দিয়েছেন।

এদিকে, এই সফরে বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে কোনো আলোচনা হবে কি না, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। সফর শেষে দেশে ফেরার পরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

শিবগঞ্জে বাল্যবিয়ে থেকে বাঁচলেন ষষ্ঠ শ্রেণির ছাত্রী, পাশে ইউএনও

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিজের বাল্যবিয়ে ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হয়ে সহায়তা চেয়েছেন…

13 minutes ago

‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুল গ্রেপ্তার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।…

41 minutes ago

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ

গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…

1 hour ago

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…

1 hour ago

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর

এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…

2 hours ago

ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…

2 hours ago

This website uses cookies.