Header Premium (728×90)

বায়ার্নেই থাকছেন দিয়াজ ও ওলিসে, গুঞ্জন উড়িয়ে দিলেন সিইও

বায়ার্ন মিউনিখের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়ান-ক্রিস্টিয়ান ড্রেসেন স্পষ্ট করেছেন যে, তারকা উইঙ্গার লুইস দিয়াজ ও মাইকেল ওলিসে আগামী মৌসুমেও বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের হয়েই খেলবেন। মিউনিখের এক প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বায়ার্ন প্রধান ক্লাবের এই দুই খেলোয়াড়কে ঘিরে চলমান দলবদলের সব গুঞ্জন উড়িয়ে দেন।

ফ্রান্সের বিশ্বকাপ সেমিফাইনালে ওঠার পথে দারুণ পারফরম্যান্স করা ওলিসের সঙ্গে গত কয়েক সপ্তাহ ধরে রিয়াল মাদ্রিদের নাম জড়িয়ে গুঞ্জন চলছে। এ বিষয়ে ৫৮ বছর বয়সী ড্রেসেন বলেন, "আপনি যখন সত্যটা জানেন, তখন বাইরে কি বলা হচ্ছে, তা দেখে অবাক লাগে। বিষয়টি বেশ মজার। ওলিসে অবশ্যই আগামী মৌসুমে বায়ার্নেই থাকবেন।" তিনি আরও নিশ্চিত করেন যে, রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এ বিষয়ে তিনি একটিও ফোন পাননি, এমনকি কোনো চিঠি, ফ্যাক্স বা ই-মেইলও আসেনি।

অন্যদিকে, লুইস দিয়াজকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সৌদি আরবের কোনো ক্লাবে যাওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছিল। দিয়াজের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে ড্রেসেন বলেন, "এ ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, কোনো ফোন আসেনি, অন্য কোনো যোগাযোগও হয়নি।" তিনি আরও যোগ করেন, "তাকে ছেড়ে দেওয়া আমাদের জন্য বোকামি হবে। আমাদের দলটি এতই ভালো, তাদের খেলতে দিন, গোল করতে দিন।"

উল্লেখ্য, ২০২৫ সালে বায়ার্নে যোগ দেওয়া দিয়াজ এবং ২০২৪ সালে আসা ওলিসেÑ দুজনেরই বর্তমান চুক্তির মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত রয়েছে।

এছাড়া ড্রেসেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের বিষয়েও কথা বলেন। তিনি আশা প্রকাশ করেন যে, কেন ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করবেন। কেনের বর্তমান চুক্তি আগামী মৌসুম শেষে শেষ হওয়ার কথা। ড্রেসেন বলেন, "চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে দুই পক্ষেরই প্রবল আগ্রহ রয়েছে। এখন দেখতে হবে, সেই আগ্রহ কীভাবে বাস্তবায়িত হয়।" মঙ্গলবার ৩৩ বছরে পা রাখা কেন গত মৌসুমে বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে ৬১টি গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে আরও সাতটি গোল করিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

লংমার্চে বক্তব্য দিয়ে কেউ কেউ বাঘ সাজতে চান: শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য…

5 minutes ago

হারাম উপার্জন মূল্যহীন: ইসলামের দৃষ্টিতে উপার্জনের বিধান ও জবাবদিহিতা

ইসলামে হালাল উপার্জনের নির্দেশ দেওয়া হয়েছে। হারাম সম্পদ ব্যয় করলে তা আল্লাহর দরবারে কবুল হয়…

6 minutes ago

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল ঝড় ও বন্যা, বিদ্যুৎহীন হাজার হাজার গ্রাহক

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী 'নরইস্টার' ঝড়ে বন্যা ও বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছে। ঝড়ের কারণে ৮৮ হাজার গ্রাহক…

6 minutes ago

সিলেটে বাণিজ্য মেলা নিয়ে ব্যবসায়ী ও রাজনৈতিক মহলে অনিশ্চয়তা

সিলেটে আগামী ১০ অক্টোবর থেকে মাসব্যাপী বাণিজ্য মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের…

8 minutes ago

নানা সংকটে বান্দরবানের পর্যটন শিল্প, ব্যাহত হচ্ছে বিনোদন ব্যবস্থা

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবানের পর্যটন খাতের সম্ভাবনা ও বর্তমান সংকটগুলো সামনে এসেছে। সান্ধ্যকালীন বিনোদনের…

8 minutes ago

নতুন বাংলাদেশ গড়তে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জে এক জনসভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু দাবি করেছেন, প্রধানমন্ত্রী…

16 minutes ago

This website uses cookies.