জাতীয় থ্রোবল চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগেই নতুন চ্যাম্পিয়ন নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে পুরুষ বিভাগে বাংলাদেশ জেল এবং নারী বিভাগে আনসার শিরোপা জয় করেছে।
পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ জেল ২-০ সেটে পুলিশকে পরাজিত করে শ্রেষ্ঠত্ব অর্জন করে। এই ইভেন্টে তৃতীয় স্থান অধিকার করেছে সাউথ পয়েন্ট। অন্যদিকে, নারী বিভাগের ফাইনালে আনসার ২-০ সেটে পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। নারী বিভাগে তৃতীয় হয়েছে ফিরোজ স্মৃতি।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান নির্বাহী (ইডি) দৌলতুজ্জামান খাঁন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান, আনসারের পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) মির্জা সিফাত ই খুদা, রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, থ্রোবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. শরীফ আশরাফউজ্জামান এবং সহসভাপতি দীন ইসলাম।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭…
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার কিনতে গিয়ে মামলার আসামি হয়ে ৮ দিন কারাবাস করতে হয়েছে আল আমিন…
চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে…
হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে ও বড় পরিসরে নির্মিত…
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও প্রকল্পে কর্মরত বিতর্কিত কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের (পিডি) অতীত…
এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জাপানের টোকাই সিটিজেন…
This website uses cookies.