Header Premium (728×90)

ফ্রান্সের নতুন কোচ হিসেবে জিদানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি

দিদিয়ের দেশম দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর ফ্রান্সের পরবর্তী প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এই বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত গত বছরের নভেম্বর মাস থেকেই জিদান ও ফ্রান্স ফুটবল ফেডারেশনের মধ্যে মৌখিক একটি সমঝোতা ছিল, যা সম্প্রতি আনুষ্ঠানিক চুক্তির রূপ পেয়েছে।

রোমানোর তথ্য অনুযায়ী, জিদানের সঙ্গে ফ্রান্স ফুটবল ফেডারেশনের এই চুক্তিটি দীর্ঘমেয়াদী। তিনি ২০৩০ সালের জুন মাস পর্যন্ত ফ্রান্স জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী কয়েক দিনের মধ্যেই তাকে আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের নতুন কোচ হিসেবে সবার সামনে পরিচয় করিয়ে দেওয়া হবে এবং এরপরই তিনি জাতীয় দলের নিয়মিত কার্যক্রম শুরু করবেন।

খেলোয়াড়ি জীবনে ফ্রান্সকে ১৯৯৮ সালের বিশ্বকাপ ও ২০০০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জেতাতে অসামান্য অবদান রেখেছিলেন জিদান। পরবর্তীতে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবেও তিনি ব্যাপক সাফল্য অর্জন করেন। বিশেষ করে তার অধীনে রিয়াল মাদ্রিদ টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের বিরল কীর্তি গড়েছিল।

রিয়াল মাদ্রিদ ছাড়ার পর গত কয়েক বছর জিদান কোনো ক্লাব বা জাতীয় দলের দায়িত্ব নেননি। তবে দীর্ঘ সময় ধরেই তাকে ফ্রান্সের কোচ হিসেবে দেখার গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তিনি আন্তর্জাতিক ফুটবলের নতুন এই অধ্যায়ে যুক্ত হতে যাচ্ছেন। যদিও ফ্রান্স ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া বাকি রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকা হিসেবে কিউডেঙ্গা অনুমোদন পেল

ডেঙ্গু প্রতিরোধে বড় অগ্রগতি হিসেবে প্রথমবারের মতো ভারতে ডেঙ্গু টিকা ‘কিউডেঙ্গা’ ব্যবহারের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে…

2 minutes ago

মোদি বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ আটক কংগ্রেস নেতারা

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী…

20 minutes ago

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প

আমেরিকান গাড়ি, দুগ্ধজাত পণ্য ও মদের ক্ষেত্রে কানাডা বৈষম্যমূলক আচরণ করছে—এমন অভিযোগ তুলে কানাডার বিভিন্ন…

27 minutes ago

পুলিশের ১৪ উচ্চপদস্থ কর্মকর্তার রদবদল

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে পুলিশের ১৪ জন কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও পদায়ন করা হয়েছে।…

33 minutes ago

গাজী নজরুলের বিষয়ে সাংগঠনিক পদক্ষেপের কথা জানালো জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের একটি ভিডিও নিয়ে চলমান বিতর্কের…

34 minutes ago

মোদি বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ, পদত্যাগের দাবি

ভারতের কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়াতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন…

48 minutes ago

This website uses cookies.