পুলিশের ১৪ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন পদে বদলি ও পদায়ন করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌফিক আহমেদের সই করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে মঙ্গলবার (২১ জুলাই) এই রদবদলের তথ্য জানানো হয়। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ৪ জন ডিআইজি, ৪ জন অতিরিক্ত ডিআইজি এবং ৬ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি নাসিয়ান ওয়াজেদকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের এসপি মোহাম্মদ আশিকুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, ট্যুরিস্ট পুলিশের এসপি মো. আপেল মাহমুদকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং ঢাকা পুলিশ অধিদপ্তরের এসপি আ ফ ম নিজাম উদ্দিনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এছাড়া সিআইডির এসপি মীর আবু তৌহিদকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার তাহসিন মাসরুফ হোসেন মাসফিকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে।
অন্য একটি প্রজ্ঞাপনে ঢাকা এন্টি টেররিজম ইউনিটের এসপি শরিফ উদ্দিন আহমেদকে র্যাবে বদলি করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি মো. কফিল উদ্দিনকে ঢাকা পুলিশ অধিদপ্তরে, পাবনার এসপি মো. ছুফি উল্লাহকে সিআইডির বিশেষ পুলিশ সুপার পদে এবং ঢাকা এন্টি টেররিজম ইউনিটের এসপি আবু আশ্রাফকে পাবনার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
তালিকায় থাকা উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে সিআইডিতে, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে এবং ঢাকা পুলিশ অধিদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মিয়া মাসুদ করিমের আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশগুলো অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ প্রচার বন্ধ রাখার দায়ে যুক্তরাষ্ট্রের পাঁচটি প্রধান টেলিভিশন নেটওয়ার্কের বিরুদ্ধে ফেডারেল…
সুন্দরবনের ৩৩ কোটি সুন্দরী গাছের মধ্যে প্রায় ৩৯ শতাংশ আগামরা বা টপ-ডাইং রোগে আক্রান্ত। গবেষণায়…
মানিকগঞ্জে একটি শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।…
ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেওয়ার অভিযোগে আটক ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন সিজেপির তিন…
সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় আজ রোববার সকাল পর্যন্ত ঢাকা থেকে…
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে এসে গুরুগ্রামে আটক হওয়া…
This website uses cookies.